সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : February 23, 2025
পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়

একসময় পাকা চুল দিয়ে বয়স মাপা যেত। বৃদ্ধ হলে কাঁচা চুলে পাক ধরাই স্বাভাবিক। তবে সময়ে সঙ্গে সঙ্গে সব বদলে গেছে। এখন তরুণ-বৃদ্ধ যে কারোরই চুল পাকতে পারে। কমবয়সে কারো দু-একটা চুল পাকলে সেটি তুলে ফেলার চেষ্টা করেন। কিন্তু প্রায়ই গুরুজনরা বা অন্যান্যরা সাবধানবাণী দেন- ‘পাকা চুল তুলো না। যত তুলবে তত বেশি হবে’।

এখানেই শেষ নয়। এমনও শোনা যায় যে সাদা চুল তোলার পর সেই স্থানটি নাকি আঙুল দিয়ে ঘষে দিতে হয়। নয়তো রোমকূপ থেকে নির্গত তরল অন্য চুলে লেগে সেগুলোও সাদা করে দেয়। আসলেই কি এমনটা হয়? এটি কি সত্য না কেবলই মিথ?

পাকা চুল তুললে কি বেশি হয়?

বিশেষজ্ঞদের মতে, পাকা চুল টেনে তোলার পর সেই জায়গায় একগুচ্ছ পাকা চুল গজানোর ধারণা পুরোটাই মিথ। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একটি রোমকূপ থেকে একটি চুলই গজাতে পারে। তাই পাকা চুল উপড়ে ফেললে সেখানে নতুন করে একটি চুলই গজাবে। একগুচ্ছ কখনোই নয়।

এমন ধারণা মনে থাকলে আজই ঝেড়ে ফেলুন। তারচেয়ে বরং পাকা চুল কেন হয় তার পেছনের সঠিক কারণগুলো জেনে রাখুন।

চুল পাকার কারণ

ফলিকলের রঞ্জক কোষের কারণে চুলের নির্দিষ্ট রঙ (কালো, বাদামি, লালচে, সোনালি ইত্যাদি) হয়। সেই কোষ যদি মারা যায় তাহলে চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যায়। রঞ্জক তৈরি বন্ধ হয়ে গেলে, সেই ফলিকল থেকে গজানো চুল ধূসর বা সাদাই হবে। পারিবারিক ইতিহাস, লিভারের সমস্যা, স্ট্রেস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা বয়সজনিত কারণে রঞ্জক উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ চুল পাকার পেছনে এই কারণগুলো দায়ী।

পাকা চুল কি তুলে ফেলা উচিত?

অনেকের মধ্যেই ধূসর বা পাকা চুল ছিঁড়ে ফেলার প্রবণতা রয়েছে। তবে এটি কোনো সঠিক সমাধান নয়। বরং এভাবে নিয়মিত চুল তুলে ফেললে সংক্রমণ কিংবা টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন হলো, তাহলে কী করবেন?

ছাঁটাই করুন

সাদা চুল টেনে তোলার চেয়ে বরং ছাঁটাই করে নেওয়া বেশি ভালো। ছোট পরিষ্কার কাঁচি দিয়ে সাবধানে মাথার ত্বকের কাছের অংশের সাদা চুল কেটে ফেলুন। এতে ফলিকলের ক্ষতি হয় না, চুল মসৃণ থাকে।

ধূসর চুলেই হোক স্টাইল

এখন এখন চুলের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। বরং ভিন্ন ভিন্ন রঙ করান। তাই চুল পাকলে মন খারাপ করবেন না। বরং ধূসর চুলেই স্টাইল করুন। স্টাইলিশ হেয়ার কাট, সঠিক যত্ন এবং সঠিক জীবনযাপন মানলে সাদা চুলও হয়ে ওঠে অনন্য। স্টাইল স্টেটমেন্টে আসে আভিজাত্য। আর সাদা চুল যদি ঢাকতেই চান তাহলে মেহেদি লাগাতে পারেন। হেয়ার কালার করালে অবশ্যই ভালো ব্র্যান্ডের রঙ বেছে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর