সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাদাম দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : March 8, 2025
বাদাম দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম অনেকের পছন্দ। তাই অনেকেই এগুলো বেশি করে কিনে রাখেন। তবে অনেক দিন রাখলে বাদামের থেকে একটা তেলচিটে গন্ধ বের হতে পারে। যা তাদের স্বাদ ও গুণমান নষ্ট করে দেয়।

তবে কিছু সহজ উপায়ে আপনি দীর্ঘদিন বাদাম ভালো রাখতে পারেন:
চলুন, জেনে নেই উপায়গুলো-

বাদাম রাখার সঠিক জায়গা

বাদাম আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গায় রাখা উচিত নয়। কারণ এতে তার সতেজতা নষ্ট হবে। বেশি তাপ বা আলোতে বাদাম রাখা ঠিক নয়।

এয়ারটাইট কৌটাতে রাখুন

এয়ারটাইট কৌটো বাদাম দীর্ঘদিন ভালো রাখে। সাধারণ কৌটাতে রাখলে বাদাম দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
বাদাম মুচমুচে রাখার টিপস-

ফ্রিজে রাখুন

ফ্রিজে বাদাম রাখলে এগুলো বেশি দিন ভালো থাকে।

জিপলক ব্যাগে রাখুন

বাদাম জিপলক ব্যাগে রাখলে মুচমুচে থাকে। হাওয়া ঢুকলে বাদাম নরম হয়ে যায়।

অল্প পরিমাণে কিনুন

একবারে বেশি বাদাম না কিনে ১৫ দিনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কিনুন। এতে নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর