সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রমজানে ত্বকে পানিশূন্যতা, আর্দ্রতা ফিরে পেতে যা করবেন

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : March 9, 2025
রমজানে ত্বকে পানিশূন্যতা, আর্দ্রতা ফিরে পেতে যা করবেন

রমজানে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আসে। সে কারণে এসময়ে দরকার হয় বাড়তি যত্নের। রোজা রেখে পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা দেখা যায়। পানিশূন্যতার কারণে ত্বকে অতিরিক্ত শুষ্কতা ও নিষ্প্রভতা দেখা দিতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু সহজ টিপস মেনে চললে ত্বকের আর্দ্রতা বজায় রাখা সম্ভব। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এ বিষয়ে কথা বলেছেন।

পর্যাপ্ত পানি পান করুন: রোজার সময় শরীরে পানির অভাব দেখা দেয়, যা ত্বককে শুষ্ক করে তোলে। তাই ইফতারের পর এবং সেহরির সময় পর্যাপ্ত পানি পান করুন। শুধু পানি নয়, তরমুজ, শসা ইত্যাদি পানিসমৃদ্ধ খাবারও খেতে পারেন। এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখবে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করবে।

নিয়মিত ময়েশ্চারাইজ করুন: উপবাসের সময় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রেশন লক করতে হালকা ও ডিপ হাইড্রেটিং ময়েশ্চারাইজার বেছে নিন। হায়ালুরনিক অ্যাসিড ও গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের ধরন বুঝে সঠিক ময়েশ্চারাইজার বেছে নিতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

লিপ ও আই কেয়ার ভুলবেন না: রোজা রাখা শরীরের জন্য দারুণ উপকারী। তবে এ সময় স্বাস্থ্যের বিষয়ে সচেতন না হলে ঠোঁট ও চোখের চারপাশের ত্বক বেশি শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে। তাই নিয়মিত লিপ বাম ও আই ক্রিম ব্যবহার করুন। এসপিএফ যুক্ত লিপ বাম ঠোঁটের ফাটল ও শুষ্কতা রোধ করবে। চোখের জন্য নরিশিং আই ক্রিম ব্যবহার করুন, যা ফাইন লাইন ও ডার্ক সার্কেল প্রতিরোধে সাহায্য করবে।

হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন: ঘুমানোর আগে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করুন। হায়ালুরনিক অ্যাসিড, অ্যালোভেরা, মধু বা নারকেল তেলযুক্ত ফেস মাস্ক ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি ত্বককে কোমল, মসৃণ ও হাইড্রেটেড রাখবে।

এই টিপসগুলো শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। কোনো চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। রোজায় সময়ও এই টিপসগুলো মেনে চললে আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও সুস্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর