সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

উপকারি অ্যালোভেরার আছে ক্ষতিকর দিকও 

প্রতিনিধির নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : March 13, 2025
উপকারি অ্যালোভেরার আছে ক্ষতিকর দিকও 

হয়তো শুনে থাকবেন অ্যালোভেরা কোনো সুপারফুডের চাইতে কোনো অংশে কম নয়। ত্বক, চুল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্যের জন্য এর আশ্চর্যজনক উপকারিতা রয়েছে। বহু শতাব্দী ধরে তাই নানা প্রয়োজনে অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে।

এটি চুলে উজ্জ্বলতা আনে, ত্বক সুস্থ রাখে। তবে এত উপকারি উপাদানটির কিছু ক্ষতিকর দিকও রয়েছে। কী সেগুলো? চলুন জেনে নিই-

অ্যালার্জি 

অ্যালোভেরা ত্বকের জন্য উপকারি হলেও, সরাসরি এর কাণ্ড থেকে জেল বের করে লাগালে এটি অ্যালার্জির কারণ হতে পারে। সরাসরি অ্যালোভেরা ব্যবহারে অ্যালার্জি, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, জ্বালাপোড়া, চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।

পেটের সমস্যা 

অ্যালোভেরার পাতায় থাকে ল্যাটেক্স। অনেকেরই ল্যাটেক্সের প্রতি অ্যালার্জি থাকে, যা পেটের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। সরাসরি অ্যালোভেরার শাঁস খেয়ে ফেললে পেটে জ্বালা, খিঁচুনির মতো সমস্যা দেখা দিতে পারে। কমতে পারে পটাসিয়ামের মাত্রা।

পানিশূন্যতা 

অ্যালোভেরার রস অতিরিক্ত খেলে শরীরে জলশূন্যতা অর্থাৎ জলের সমস্যা দেখা দিতে পারে।, যার ফলে জলশূন্যতা দেখা দিতে পারে। অতিরিক্ত অ্যালোভেরার রস পান করলেও ডায়রিয়া হতে পারে।

রক্তে শর্করার মাত্রা হ্রাস 

অ্যালোভেরার রস পান করলে শরীরের রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি হলেও যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও, অ্যালোভেরা ডায়াবেটিস রোগীদের ইলেক্ট্রোলাইট ভারসাম্যকে ব্যাহত করতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের অ্যালোভেরা জুস খাওয়া আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর 

গর্ভবতী বা সদ্য মা হওয়া নারীদের অ্যালোভেরার রস এড়িয়ে চলা উচিত। অ্যালোভেরার রসের ত্বক সঙ্কুচিত করার বৈশিষ্ট্য রয়েছে। গর্ভাবস্থায় অ্যালোভেরা সেবন করলে সন্তানের জন্মের সময় জটিলতা দেখা দিতে পারে। তাই এটি গ্রহণ করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

অ্যালোভেরা উপকারি। তবে সেটি খেতে হবে বুঝেশুনে। নয়তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর