সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোজায় কীভাবে দাঁতের যত্ন নেবেন

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : March 13, 2025
রোজায় কীভাবে দাঁতের যত্ন নেবেন

রোজা থাকলে অনেক সময় মুখ থেকে দুর্গন্ধ আসে। চিকিৎসকেরা বলেন, মুখে দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী মূলত দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখের ব্যাকটেরিয়া দ্বারা সালফাইড ও অ্যামোনিয়া তৈরি হওয়া। রোজা রেখে অনেকে দাঁত ব্রাশ করেন না। এতে দাঁতে খাদ্যকণা জমে থাকতে পারে। এ ছাড়া খাবারের টুকরো, তেল ও চর্বি মুখের মৃত কোষ ও লালার সঙ্গে মিশে এক ধরণের ঝিল্লি তৈরি করতে পারে। এই ঝিল্লি জীবাণু দ্বারা আক্রান্ত হলে ধীরে ধীরে দাঁতের মাড়িতে প্রদাহ তৈরি করতে পারে। চিকিৎসকেরা বলেন, নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁত ক্ষয় হওয়া শুরু করে। যেহেতু রমজানে আমাদের খাদ্য গ্রহণের সময় পরিবর্তন হয় এই সময়ে দাঁত পরিষ্কারের সময়ও পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ এহতেশাম খালেদ, ডেন্টাল সার্জন, ডেন্টাল আর্ট-অ্যাসথেটিক স্মাইল ক্লিনিক।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই চিকিৎসক দাঁতের যত্নে যে পরামর্শ দিয়েছেন— ‘‘রাতে ঘুমাতে যাওয়ার আগে ও সেহেরির পর দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতে জমে থাকা খাদ্যকণা বের করে ফেলতে হবে। অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করতে হবে। টাং স্ক্রাপার দিয়ে জিহ্বায় লেগে থাকা ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে।’’

শুধু দাঁত ব্রাশ করলেই হবে না পর্যাপ্ত পানি পান করাও জরুরি। ডাক্তার মোহাম্মদ এহতেশাম খালেদ বলেন, ‘‘ ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। এতে মুখের আর্দ্রতা ঠিক থাকবে। এতে একদিকে অনেক রোগ প্রতিরোধ সম্ভব অন্যদিকে মুখের দুর্গন্ধ কমে যায়।’’

দাঁত ভালো রাখতে আরও যা মানতে হবে

১. শাকসবজি এবং ভিটামিন-সি যুক্ত দেশি ফল খেতে হবে।

২. ধূমপান করা যাবে না।

৩. ফাস্ট ফুড, কোল্ড ড্রিংকস, চকলেট, তেলে ভাজা ও অধিক মসলাদার এড়িয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর