সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সেহরিতে ৫ খাবার দেয় সুস্বাস্থ্যের নিশ্চয়তা

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : March 14, 2025
সেহরিতে ৫ খাবার দেয় সুস্বাস্থ্যের নিশ্চয়তা

দেহের সার্বিক সুস্থতার জন্য সেহরিতে প্রাধান্য দিন সুষম ও পুষ্টিগুণে ভরপুর এমন খাবারকে। এজন্য ভোররাতে সেহরিতে রাখতে পারেন ৫ খাবার।

পুষ্টিবিদরা মনে করেন, সহজে হজম হয় এমন খাবারই সেহরিতে বেছে নেয়া ভালো। এরজন্য সেহরিতে খেতে পারেন সামান্য ভাত, দুধ, কলা, কাঠবাদাম ও খেজুর।

১। ভাত: প্রাকৃতিক কারণে বাঙালির সাথে ভাতের সম্পর্ক অতি প্রাচীন। সহজে হজম হয় বলে এ খাবার সেহরিতে রাখুন। উচ্চ গ্লাইসেমিক সমৃদ্ধ হওয়ায় এ খাবার ভালো ঘুমের জন্য দারুণ কাজ করে। তাই ঘুমের সমস্যা এড়াতেও সেহরিতে রাখতে পারেন ভাতকে।

২। দুধ: পুষ্টিগুণ ও ভিটামিনের সব উপাদান থাকে দুধে। তাই ঝটপট সেহরি সারতে দুধকে সেহরির সঙ্গী করতে পারেন।

৩। কলা: কলা শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে। পাশাপাশি পেট ভরা রাখে দীর্ঘ সময়। তাই রোজার রাখার নিয়ত করতে সেহরিতে কলা খেতে পারেন।

৪। কাঠবাদাম: ভিটামিন ই, এ, বি১, বি৬, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে কাঠবাদামে। ত্বক ও চুলের সুস্থতা নিশ্চিতের পাশাপাশি মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালো রাখে কাঠবাদাম। তাই দীর্ঘ সময় রোজায় না খেয়ে থাকার আগে সেহরিতে খেয়ে নিতে পারেন কয়েকটি বাদামও।

৫। খেজুর: পুষ্টিগুণে সেরা খাবার হিসেবে স্বীকৃত খেজুর। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, ফাইবার, ভিটামিন এবং খনিজ রয়েছে। যা শরীরে দ্রুত শক্তি জোগায় । ফাইবারসমৃদ্ধ খেজুর হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।

এ ৫ খাবার দিয়ে সেহরি করলে সারাদিন রোজা রাখলে আপনার পুষ্টির ঘাটতে হবে না। শরীর পর্যাপ্ত পুষ্টি পাওয়ায় রোজা রেখেও আপনি থাকবেন প্রফুল্ল ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর