সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোজায় গলা শুকিয়ে যায় যে কারণে

প্রতিনিধির নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : March 14, 2025
রোজায় গলা শুকিয়ে যায় যে কারণে

রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন। গরম ও খাদ্যাভ্যাসের কারণে দুপুর হতে না হতেই পানি পিপাস বা গলা শুকিয়ে আসতে শুরু করে অনেকের। যার ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তবে অনেকেই জানেন না কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কারণে এমনটা হয়ে থাকে।

স্বাস্থ্যবিদ ও চিকিৎসকদের তথ্যমতে, রোজায় বারবার গলা শুকিয়ে আসার কারণ জেনে নেওয়া যাক-

১. সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। দিনের একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে এমনিতেই পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে গলা শুকিয়ে আসতে থাকে।

২. অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া। সেহরিতে খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ খেলে গলা শুকিয়ে আসতে পারে। কারণ লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। যার ফলে দীর্ঘ সময় শরীরে কোন পানি না পেলে গলা শুকিয়ে আসতে থাকে।

৩. অতিরিক্ত কায়িক পরিশ্রম করা। অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে শরীরে সঞ্চিত পানি ঘাম আকারে বের হয়ে আসে যার ফলে কলা শুকিয়ে আসতে পারে।

৪. সেহরিতে শুকনো খাবার যেমন বাইরের বিভিন্ন ক্র্যাকার্স, টোস্ট, চিপসের মত কোন খাবার খেলে এমনটা হতে পারে।

৫. অতিরিক্ত মিষ্টিজাতীয়, মসলাযুক্ত খাবার, তেলে ভাজা খাবার বা লাল মাংস আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে তোলে। যার ফলে আমাদের গলা ও মুখ শুকিয়ে আসতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর