সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন সাবান ব্যবহার করলে যা হয়

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : March 18, 2025
প্রতিদিন সাবান ব্যবহার করলে যা হয়

গোসলের সময় সাবান ব্যবহার না করলে কি গোসল পরিপূর্ণ মনে হয়? একেবারেই না। প্রতিদিনের গোসলের সময় তাই সাবান একটি অপরিহার্য বস্তু। কেউ কেউ এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারেন অর্থাৎ সপ্তাহে এক বা দুইদিন হয়তো সাবান ব্যবহার করেন। তবে অধিকাংশই প্রতিদিন সাবান ব্যবহার করেন। আপনিও কি তাদেরই একজন? প্রতিদিন সাবান ব্যবহার করা ছাড়া গোসল করতে পারেন না? তাহলে চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন সাবান ব্যবহার করলে কী হয়-

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, শীত কিংবা গরম, বছরের যেকোনো সময়েই যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে। কারণ সাবানে সুগন্ধি যোগ করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এ ধরনের উপাদান।

প্রতিদিন ত্বকে সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা দ্রুতই নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করা একদমই উচিত নয়। কারণ তাতে ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে। তাই এদিকে নজর দিন।

যারা ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করেন তাদের ত্বকের পিএইচের মান পরিবর্তন হয়ে যেতে পারে। আমাদের ত্বকের আদর্শ পিএইচের মাত্রা ধরা হয় ৫.৫। সাবানের ক্ষারিয় পিএইচের মাত্রা হলো ৯। যা ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করে দিতে পারে।

আমাদের ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে। আপনি যদি প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করেন তাহলে সেই ন্যাচারাল অয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নষ্ট হয়ে যেতে থাকে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও। ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি মারা যায় উপকারী ব্যাকটেরিয়াও। ফলে বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা কঠিন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর