সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওজন কমানো ছাড়াও অ্যাপল সিডার ভিনেগারের আরো উপকারিতা

প্রতিনিধির নাম / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : March 21, 2025
ওজন কমানো ছাড়াও অ্যাপল সিডার ভিনেগারের আরো উপকারিতা

অ্যাপেল সিডার ভিনেগারের গুণাবলীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে ওজন কমাতে ও চুলের যত্নে অ্যাপল সিডার ভিনেগার উপকারী। তবে এটির আরো অনেক গুণ রয়েছে, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন।
সর্দি এবং সাইনাসের সমস্যা কমায়
যাদের নাক বন্ধ বা সর্দির সমস্যা আছে, তারা প্রতিদিন ১ গ্লাস পানিতে ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করতে পারেন।

এতে সাইনাসের সমস্যা কমে যায় এবং অ্যাসেটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।ডায়রিয়া নিরাময়
যদি ডায়রিয়া ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে, তবে ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার খেলে দ্রুত আরাম পেতে পারেন।

দাঁতের দাগ দূর করে
অ্যাপেল সিডার ভিনেগার দাঁতের হলদেটে ভাব দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১ গ্লাস পানিতে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে কুলকুচি করলে জীবাণু দূর হয়। এতে দাঁত পরিষ্কার হবে।

পায়ের ব্যথা উপশমে সহায়ক

যাদের পায়ের ব্যথা বা লেগ ক্র্যাম্প রয়েছে, তারা ১ গ্লাস গরম পানিতে ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও ১ চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে পটাশিয়ামের ঘাটতি পূর্ণ হয় ও ব্যথা কমে।

খুশকি ও ব্রণ দূর করতে

অ্যাপেল সিডার ভিনেগার খুশকি কমাতে ও মাথার ত্বক পরিষ্কার করতে সহায়ক। ১/৪ টেবিল চামচ ভিনেগার আধা কাপ পানিতে মিশিয়ে মাথার ত্বকে স্প্রে করলে খুশকি দূর হবে।

পেশির শক্তি বাড়ায়
কঠোর শরীরচর্চা বা পরিশ্রমের পর পেশির শক্তি ফিরিয়ে আনতে অ্যাপেল সিডার ভিনেগার অত্যন্ত কার্যকরী। কারণ এতে পটাশিয়াম এবং অন্যান্য খনিজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর