সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খাওয়ার পর যেসব কাজ করা উচিত নয়

প্রতিনিধির নাম / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : August 20, 2024
খাওয়ার পর যেসব কাজ করা উচিত নয়

শরীরকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবার গ্রহণের বিকল্প নেই। তাই অনেকেই এখন খাবার গ্রহণ করেন নির্দিষ্ট নিয়ম মেনে। খাবার খাওয়ার পর আমরা অনেক সময় কিছু কাজ করে থাকি, যা আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে।

এমন অনেক কাজ রয়েছে, যেগুলো অন্য সময়ে করলে উপকার হয় অথচ খাওয়ার পর পর করলে তা ক্ষতি করে। এটি হয়ে থাকে কারণ, আমরা যা খাই তার প্রভাব আমাদের শরীরে পড়ে। আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে এবং শরীরের কার্যক্রমকে সচল রাখতে খাবারের গুরুত্ব অনেক। তবে অবশ্যই তা খেতে হবে নিয়ম মেনে। ভুল নিয়মে খাবার খেলে তা শরীরের আরও ক্ষতি করে।

খাবার খাওয়ার পরে এমন কিছু কাজ অজান্তেই হয়ে যায়, যেগুলো আসলে শরীরের পক্ষে ক্ষতিকর। জেনে নিন সেসব কাজগুলো সম্পর্কে-

১. অনেকেই বলেন ভরা পেটে ফল খাওয়া উপকারী। কিন্তু যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য এই অভ্যাস মোটেই ভালো নয়। বিশেষ করে যাদের অম্বলের সমস্যা আছে, তাদের নাস্তা খাওয়া পর পর ফল খাওয়া জরুরি।

২. খাওয়ার পর এক গ্লাস পানি না খেলে ঠিক তৃপ্তি হয় না? অনেকেরই আবার খেতে খেতে পানি খাওয়ার অভ্যাস। এই দুই অভ্যাসই আপনার জন্য ক্ষতিকারক। অন্ততপক্ষে খাওয়ার এক ঘণ্টা পর পানি খাবেন। তাহলে হজম প্রক্রিয়া দ্রুত হবে।

৩ খাবার খাওয়ার পর গরম পানীয় খেলে নাকি খাবার তাড়াতাড়ি হজম হয়। তাই বলে খাবার খাওয়ার পর কখনই চা, কফি খাবেন না। এই ধরনের পানীয়তে আছে ফেনলিক নামক যৌগ। যা খাবার থেকে পুষ্টি শোষণ করতে বাধা দেয়।

৪. খাবার খাওয়ার পর পাকস্থলীর আশপাশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই সময় দেহের তাপমাত্রাও বেশি থাকে। তাই খাওয়ার পর পরই গোসল করলে হজমের সমস্যা হয়।

৫. খুব বেশি খাওয়া হয়ে গিয়েছে বলে, হঠাৎ করে শরীরচর্চা করতে শুরু করে দিলে হিতে বিপরীত হবে। খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি করতে পারেন কিন্তু ভারী ব্যায়াম একেবারে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর