সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দিনে কয়টি কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর?

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : April 3, 2025
দিনে কয়টি কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর?

সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম ও বীজজাতীয় খাবার রাখা উচিত। এগুলো নিয়মিত খেলে হৃদরোগসহ নানা স্বাস্থ্য ঝুঁকি কমে। সকালের নাস্তায় বাদাম রাখতে পারেন, আবার স্ন্যাকস হিসেবে বিকেলেও খেতে পারেন স্বাস্থ্যকর কাঠবাদাম।

গবেষণা অনুযায়ী, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয়। তবে অতিরিক্ত খেলে উল্টো ক্ষতির কারণ হতে পারে এই কাঠবাদাম।

কাঠবাদামে রয়েছে- ক্যালোরি, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও আয়রন।
বাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর বাদামী ত্বকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

দিনে কতগুলো বাদাম খাওয়া স্বাস্থ্যকর?

সারাদিনের শক্তি বাড়াতে এক মুঠো বাদামই যথেষ্ট। এক মুঠো বাদাম মোটামুটি ৭-৮টির মতো হবে। খাওয়ার আগে পানি বা দুধে ভিজিয়ে রেখে খান বাদাম। বাদাম ভিজিয়ে রেখে খেলে পুষ্টিমান বৃদ্ধি পায় এবং সহজে হজম হয়। কাঠবাদামে ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর নামে পরিচিত প্রাকৃতিক পদার্থ থাকে, যা পুষ্টি শোষণে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখলে হজমে সহায়তাকারী এনজাইমগুলো সক্রিয় হতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর