সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালের নাশতায় পাউরুটি খেলে কী হয়?

প্রতিনিধির নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : April 24, 2025
সকালের নাশতায় পাউরুটি খেলে কী হয়?

নানা ব্যস্ততার কারণে সকালের নাস্তায় বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। অনেকে আবার সন্ধ্যার টিফিনেও পাউরুটি খেয়ে থাকেন। পাউরুটির টোস্ট, স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে মন্দ লাগে না, আর খেতে বেশি সময়ও যায় না। কিন্তু অনেকেই হয়তো জানে না যে, অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এর ফলে শরীরে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে।

আসুন জেনে নেওয়া যাক পাউরুটি বেশি খেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে-

ব্লাড সুগার বাড়ায়

প্রতিদিন পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। আর ডায়াবেটিস হওয়া মানে, তার সাথে আরও অনেক রোগ আসে। হাই ব্লাড প্রেসারের সমস্যাও বাড়ে।

মানসিক অবসাদ

আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক পরিবর্তন হয়, ফলে বিশেষ কিছু হরমোনের ক্ষরণও বেড়ে যায়। এই কারণে মানসিক অবসাদের মতো সমস্যাও অনেক গুণ বাড়ে।

কোলেস্টেরলের মাত্রা বাড়ে

গবেষণায় দেখা গেছে, পাউরুটি বা ময়দা দিয়ে প্রস্তুত কোনো খাবার নিয়মিত খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়ে। আর কোলেস্টরল বৃদ্ধি পেলে হার্টের নানা সমস্যার ঝুঁকি বাড়বে।

পেট ভরে কিন্তু পুষ্টি মেলে না

পাউরুটি খেলে ক্ষুধা হয়তো মেটে, কিন্তু শরীর সঠিক পুষ্টি পায় না। আপনার সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন পাউরুটি খায় তবে সে অপুষ্টির শিকার হতে পারে।

ওজন বাড়ে

গবেষণা অনুযায়ী, পাউরুটি খাওয়ার পর শর্করার মাত্রা বৃদ্ধি পায় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়তে থাকে, এর ফলে ওজনও বাড়তে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর