সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুপুরে ঘুমানো কি ভালো?

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : April 25, 2025
দুপুরে ঘুমানো কি ভালো?

দুপুরে খাওয়ার পর অনেকেরই মনে হয় বিছানায় একটু শুতে পারলে ভালো হয়। কর্মজীবীরা অনেক সময়ে অফিসের মধ্যেই পাঁচ-দশ মিনিট নিজের চেয়ারেই মাথা নিচু করে ঘুমিয়ে নেন। কারণ, সারাদিনে কাজের পর শরীরে যেন ক্লান্তি আসে। আর এ ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমের প্রয়োজন হয়। এ ঘুম নিয়ে নানা বির্তক রয়েছে।

কেউ বলে দুপুরে ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলে দুপুরের এ ঘুম শরীরের জন্য ভালো।

দুপুরের ঘুমের ফলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুমের থেকে দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। হাতে একটু সময় থাকলে একটু ঘুমিয়ে নিতে পারেন।

কারণ দুপুরের ঘুম অনেক শান্তিতে হয়। এ ঘুম থেকে ওঠার কোনও তাড়া থাকে না। অ্যালার্ম দিয়ে ওঠার কোনো তাড়া থাকে না। দুপুরে ঘুমালে ব্লাড প্রেসারের ওপর ভালো প্রভাব ফেলে। দুপুরে ঘুমালে মনে রাখার ক্ষমতা বাড়ে। এর পাশাপাশি মস্তিষ্ক অনেক বেশি ক্ষুরধার হয়। সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে এই ভাতঘুম।

তাই প্রতিদিন দুপুরে আধঘণ্টা করে ঘুমান। তা হলেই আপনার সৃজনশীলতা বাড়তে বাধ্য। দুপুরে ঘুমের ফলে মস্তিষ্কের বিশ্রাম হয়। যার ফলে চিন্তা শক্তি বৃদ্ধি পায়।

অনেক সময়েই রাতের ঘুম পরিপূর্ণ হয় না। তার জন্য দুপুরের ঘুম বিশেষ দরকার। এতে ক্লান্তি কেটে যায়। তাই যখন সময় পাবেন একটু ঘুমিয়ে নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর