রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভেষজের রস দিয়ে সকাল শুরু করুন

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট : August 1, 2024
ভেষজের রস দিয়ে সকাল শুরু করুন
নমুনা ছবি

সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা দৌড়ঝাঁপের ওপরই থাকি। বাড়ি, অফিস সবমিলে থাকে হাজারো কাজ। আর এর জন্য শারীরিকভাবে সুস্থ থাকা একান্ত জরুরি। তাই নিজেকে ভালো রাখতে শরীরচর্চার পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবার খাওয়া। এক্ষেত্রে আমরা দেখেছি অনেক তারকাই সবজি ও ভেষজের রসের ওপর ভরসা করেন। পুষ্টিকর খাবার সকাল থেকে শুরু করতে পারেন ভেষজের রস দিয়ে। বিভিন্ন ভেষজ ও সবজির বিভিন্ন গুণ।

জেনে নিন, সকালটা কোন পানীয় দিয়ে শুরু করলে দিনভর থাকবেন তরতাজা।

নিম-অ্যালোভেরার রস

সকালটা মিষ্টি নয়, তেতো মুখ দিয়েই শুরু করুন। আয়ুর্বেদ শাস্ত্রে ভেষজ হিসাবে নিমের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এতে এমন অসংখ্য উপাদান রয়েছে, যা শরীর ভালো রাখতে সাহায্য করে। পেট পরিষ্কার করে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান ও অ্যান্টিঅক্সিড্যান্ট। অ্যালোভেরার গুণও কিছু কম নয়। ভিটামিনে ভরপুর অ্যালোভেরাও শরীরের জন্য উপকারী। প্রতিদিন সকালটা নিম ও অ্যালোভেরার রস খেয়ে শুরু করলে আয়ত্বে থাকবে অনেক অসুখ।

করলার রস

তেতো হলেও এই রসে ভালো থাকে শরীর। ডায়াবেটিস রোগীরা নিয়মিত করলার রস খেলে ভালো থাকবেন। ইনসুলিন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে করলা। ওজন কমাতেও এর ভূমিকা রয়েছে। অনেক গুণ এই সবজির। ছোট ছোট করে করলা কেটে পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর করলা, পাতি লেবুর রস ও আধখানা আপেল একসঙ্গে ব্লেন্ড করে সেই রস খান।

আমলকির রস

ভিটামিন সিতে ভরপুর আমলকির রস প্রতিদিন খালি পেটে খেলে দূরে থাকবে রোগবালাই। শুধু ভিটামিন নয়, অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকি ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে। আমলকির রসের সঙ্গে পানি ও মধু মিশিয়ে খেয়ে দিনটা শুরু করুন। তফাৎ এক মাসের মধ্যেই বুঝা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর