সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পুষ্টিবিদের মতে তাপদাহে সুস্থ থাকতে স্যালাইন, গ্লুকোজ নাকি পানি কোনটা পান করা উচিত?

প্রতিনিধির নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : May 11, 2025
পুষ্টিবিদের মতে তাপদাহে সুস্থ থাকতে স্যালাইন, গ্লুকোজ নাকি পানি কোনটা পান করা উচিত?

দেশজুড়ে চলছে তাপদাহ। গরমের প্রকোপে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। তীব্র তাপদাহে একদিকে যেমন রোদের তাপ শরীরকে ক্লান্ত করে দিচ্ছে, তেমনি ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে প্রয়োজনীয় পানি ও খনিজ উপাদান। এর ফলে অনেকেই হঠাৎ দুর্বলতা, মাথাব্যথা, শরীরচর্চায় অক্ষমতা এমনকি ঘুমের সমস্যায় ভুগছেন।

১। পানি: তীব্র গরমে শরীরের পানিস্বল্পতা কমাতে ও শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে ভালো উপায় হলো পর্যাপ্ত পানি পান করা। আর পানি অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। সাধারণত এই গরমে শরীরকে সতেজ রাখতে খাবার পানিই যথেষ্ট। প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে।

তাপদাহে আদর্শ পানীয় সম্পর্কে জানতে চ্যানেল 24 অনলাইনের সঙ্গে কথা হয় কক্সবাজারের রোহিঙ্গা কনটেস্টে এনজিওর পুষ্টিবিদ চামিলি জান্নাতের। ছবি: সংগৃহীত

২। স্যালাইন: এটি একটি  মেডিক্যাটেইড খাবার। তীব্র গরম পরলেই যে ঘন ঘন স্যালাইন খাওয়া হবে,  এটি খুবই ভুল ধারণা। যদি কারো গরমে অতিরিক্ত বমি হয়, ডায়রিয়া হয় ও প্রচুর ঘামে শরীর দুর্বল হয়ে পরে, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শে স্যালাইন খাওয়া করা। অতিরিক্ত স্যালাইন খেলে  রক্তের সোডিয়াম, পটাশিয়াম লেভেল বেড়ে যায় যা পরে বিপদের কারণ হতে পারে। অকারণে স্যালাইন খাওয়া শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হতে পারে, তাই সাবধান।

৩। ফলের শরবত: গরমে ফলের শরবত পান করা অনেকের অভ্যাস। বিশেষ করে মৌসুমি ফল যেমন—তরমুজ, লেবু, কমলা বা বেল—এসবের রস প্রাকৃতিকভাবে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তবে পুষ্টিবিদের পরামর্শ, শরবতে চিনি ও লবণ না মিশিয়ে খাওয়াই ভালো। এ বিষয়ে ডায়াবেটিস রোগীদের বেশি সতর্ক থাকতে হবে। শরবত দ্রুত সময়ে শরীরে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। যেটা ডায়াবেটিক রোগী ও অন্যান্য কিছু রোগের জন্য ক্ষতিকর হতে পারে। সেক্ষেত্রে চিনি ও লবণ ছাড়া টক জাতীয় ফলের রস পান করতে পারেন ।

সুস্থ-স্বাভাবিক মানুষও যদি গরমে নিয়মিত গ্লুকোজ পানি পান করে তাহলে ক্ষতিকর  হবে। কারণ, এই শর্করা চর্বিতে পরিণত হয়। ছবি: সংগৃহীত

৪। গ্লুকোজ: অনেকে গরমে গ্লুকোজ মিশিয়ে পানি পান করতে অভ্যস্ত। পুষ্টিবিদ চামিলি জান্নাত বলেন, গ্লুকোজ আসলে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এটি প্রয়োজন হয় কেবল রক্তে শর্করার ঘাটতি বা প্রেসার কমে গেলে। গ্লুকোজ পানিতে যেসব চিনি পাউডার ব্যবহার করা হয় এটি রক্তে চিনির পরিমাণ  বাড়িয়ে দেয় যা ডায়বেটিস সহ কোলেস্টেরলের রোগীর জন্য ক্ষতিকর। এছাড়াও সুস্থ-স্বাভাবিক মানুষও যদি গরমে নিয়মিত গ্লুকোজ পানি পান করে তাহলে ক্ষতিকর  হবে। কারণ, এই শর্করা চর্বিতে পরিণত হয়। এটি হার্টের রোগ ও ডিমেনশিয়ার জন্য দায়ী। অতএব, গ্লুকোজ প্রস্তুতকারক কোম্পানির চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হওয়া থেকে বিরত থাকা উচিত।

সবশেষ পুষ্টিবিদ চামিলি জান্নাত পরামর্শ দেন,  গরমে হাইড্রেশন বজায় রাখতে চাইলে নিয়ম করে পর্যাপ্ত পানি পান করতে হবে, ঘরের বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার ও  হালকা ও সুতি পোশাক পরতে হবে। আর ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করাই সবচেয়ে কার্যকর পন্থা। বাজারে ছড়িয়ে থাকা কোমল পানীয় পানের বিষয়ে সতর্ক করেন এই পুষ্টিবিদ। তিনি বলেন এসব কোমল পানীয় শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং তাপদাহে কোমল পানীয় পান করলে পানিশূন্যতা দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর