১. প্রদাহ-বিরোধী খাদ্য খান
রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে নিয়মিত প্রদাহ-বিরোধী খাবার গ্রহণ করুন। এর মধ্যে রয়েছে রসুন, লেবু, সবুজ শাক-সবজি, প্রোবায়োটিক খাবার এবং হাড়ের ঝোল। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা সিজনাল অ্যালার্জির তীব্রতা কমাতে সাহায্য করে।
২. প্রতিদিন মধু খান
প্রতিদিন মধু খাওয়ার অভ্যাস করুন। এটি সিজনাল অ্যালার্জিতে পরীক্ষিত প্রতিকার। প্রতিদিন এক টেবিল চামচ মধু খেলে তা আপনার শরীরকে স্থানীয় পরাগরেণুর প্রতি সহনশীলতা তৈরি করতে সাহায্য করতে পারে। এমনটাই ব্যাখ্যা করেন পুষ্টিবিদ। তবে মধু খাঁটি এবং ভেজালমুক্ত কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
কোয়ারসেটিন হলো একটি বায়োফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যা হিস্টামিন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি প্রাকৃতিকভাবে অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। এটি ব্রকলি, পেঁয়াজ, গ্রিন টি এবং সাইট্রাস ফলের মতো খাবারে পাওয়া যায়। সাইট্রাস ফল ভিটামিন সি-ও সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করে এবং হালকা অ্যালার্জির কমায়।
৪. ব্রোমেলেন সমৃদ্ধ আনারস খান
আনারসে থাকা ব্রোমেলেন একটি এনজাইম কমপ্লেক্স। এটি অ্যালার্জির সাথে যুক্ত শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতেও কার্যকরী। ২০২৩ সালের একটি বিশ্লেষণে অ্যালার্জি বা সংক্রমণের কারণে সৃষ্ট সাইনোসাইটিস উপশমে ব্রোমেলেনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। আপনার খাদ্যতালিকায় আনারস যোগ করুন। এটি প্রদাহ নিয়ন্ত্রণে এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।