প্রখর গরমে ঝটপট প্রশান্তি পেতে চান? তাহলে নিয়মিত এ সময় শসা খান। গরমের এ সময় শসা শরীর যেমন ঠান্ডা রাখতে পারে তেমনি দ্রুত এনে দেয় সতেজ অনুভূতিও।
নানা ভেষজগুণে ভরপুর শসা। সালাদ হিসেবে এটি যেমন সুস্বাদু তেমনি যে কোনো তরকারি রান্নাতেও এ সবজি খাবারের স্বাদ বাড়ায়। গরমের এ সময় খাদ্যতালিকায় শসা রাখার অসংখ্য উপকারিতা রয়েছে। আসুন এক নজরে তা জেনে নিই-
১. শশায় প্রায় ৯৫% পানি থাকে, তাই গরমের সময় শরীর হাইড্রেটেড রাখতে শসা খেতে পারেন। এতে শরীরে প্রশান্তির অনুভব তৈরি হয়।
২. শসার ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজড রাখতে এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে।
৪. যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের নিয়মিত শসা খাওয়া জরুরি। কেননা শসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কাজ করতে পারে।
৫. শসা কম ক্যালোরিযুক্ত হওয়ায় তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে।
৬. ইমিউনিটি শক্তিশালী করতে শসার ভিটামিন এবং মিনারেলস ভালো কাজ করে।
৭. শসায় থাকে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ও রক্তসঞ্চালনে সাহায্য করে।
৮. ফ্রি র্যাডিকেল দূর করে ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে শসা।