পানিশূন্যতা যেকোনো সময়ে হতে পারে, তবে গ্রীষ্মকালে এর প্রকোপ বেড়ে যায়। কারণ দেহে অন্য সময়ের তুলনায় এই সময়ে বেশী পানির প্রয়োজন হয়। পানিশূন্যতার কারণে যেসব সমস্যা দেখা যায় সেগুলো হলো—
- অ্যাজমা বা অ্যালার্জি
- ক্লান্তি বা অবসাদ
- উচ্চ রক্তচাপ
- কোলেস্টেরল বৃদ্ধি
- ত্বকের সমস্যা
- কিডনির সমস্যা
- পরিপাকে সমস্যা
- কোষ্ঠকাঠিন্য
- সংযোগস্থলে ব্যথা
- ওজন বৃদ্ধি
- অকালে বার্ধক্য
পানিশূন্যতার লক্ষণসমূহ
- প্রচণ্ড তৃষ্ণাবোধ
- মুখ শুকিয়ে যাওয়া
- শারীরিক দুর্বলতা
- মাথা ঘোরানো
- বুক ধড়ফড় করা
- প্রস্রাব কম হওয়া
- গাঢ় হলুদ প্রস্রাব
- কোষ্ঠকাঠিন্য
- জ্ঞান হারানো
যেভাবে শরীরের পানি স্বল্পতা দূর করবেন
সঠিক পানীয় নির্বাচন : এই গরমে চা কফি না হলে যেন চলেই না। চা কফি খেতে পারেন, তবে অবশ্যই পরিমাণে বেশি নয়।







