সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব খাবার ঠাণ্ডা খেলে হতে পারে বিপদ

প্রতিনিধির নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : May 29, 2025
যেসব খাবার ঠাণ্ডা খেলে হতে পারে বিপদ

গরম খাবার খেতে যে তৃপ্তি ঠাণ্ডা খাবারে সেটি পাওয়া যায় না। খেতেও মোটেই ভালো লাগে না। ঠাণ্ডা খাবার খেতে পুষ্টিবিদরাও নিষেধ করেন। কারণ, ঠাণ্ডা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এই খাবার থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে।
অনবরত ঠাণ্ডা খাবার খেলে তা পেটের সমস্যা তৈরি করতে পারে। ব্লোটিং, পেট ফাঁপা, ফোলাভাব ইত্যাদি সমস্যা হতে পারে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলো একেবারে ঠাণ্ডা খাওয়া উচিত নয়।

কী সেসব খাবার, জেনে নিন—পিৎজা

পিৎজা এমন একটি খাবার, যেটা ঠাণ্ডা খেতে ভালো লাগে না। আর ঠাণ্ডা খাওয়াও উচিত নয়। মূলত, চিজ ও পিৎজা টপিং ব্যাকটেরিয়া ও হাওয়ায় থাকা ব্যাকটেরিয়াকে আকর্ষিত করতে পারে। এ ছাড়া ঠাণ্ডা পিৎজা হজম করাও খুব কঠিন।

ভাত

ঠাণ্ডা ভাত খেতেও ভালো লাগে না। আর তা স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। ঠাণ্ডা ভাত খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া ও পেটে ইনফেকশন হতে পারে।

ভাজা খাবার

শিঙাড়া, ভাজাপোড়া ও পাকোড়ার মতো তেলে ভাজা খাবার শুধুই গরম গরম খেলেই ভালো লাগে। এই তেলেভাজাগুলো কখনোই ঠাণ্ডা খাওয়া উচিত নয়।

কারণ ঠাণ্ডা হলে এগুলো মুচুমুচে থাকে না এবং নরম হয়ে যায়।ডিমের তৈরি খাবার

ডিমের কারি, ডিমের ঝুরো অথবা ডিম দিয়ে তৈরি করা যেকোনো খাবারই ঠাণ্ডা করে খাওয়া অনুচিত। ডিম দিয়ে তৈরি যেকোনো খাবার ঠাণ্ডা খেলে তা সতেজতা হারিয়ে ফেলে আর রাবারের মতো হয়ে যায়। আর তা ছাড়া এই খাবারগুলো নিজের গুণ ও পুষ্টি নষ্ট করে ফেলে।

পাস্তা

ইতালিয়ান খাবার পাস্তাও ঠাণ্ডা অবস্থায় খাওয়া উচিত নয়। পাস্তায় অনেক সস ও চিজের ব্যবহার হয়ে থাকে। যেটা ঠাণ্ডা করে খেলে একেবারেই ভালো লাগে না। পাস্তায় ব্যবহার করা স্টার্চ শক্ত হয়ে যায়। যার ফলে এই খাবার হজম করতেও সমস্যা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর