দেখে নিন ভিটামিন ডি বেশি খেলে কি হয়?
‘হেলথলাইন’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি মিলিলিটার রক্তে ১৫০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকতে পারে। তার বেশি হলেই বিষক্রিয়া হয়।
১. পেটে ব্যথা
খনিজ হিসেবে শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে হাড় সুস্থ রাখে। তবে শরীরে ভিটামিন ডি-এর অতিরিক্ত ব্যবহার রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। যাকে বলে হাইপারক্যালসেমিয়া। সাধারণত শরীরে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা ৮ দশমিক ৫-১০ দশমিক ৮ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেলে বমি বমি ভাব, বমি, দুর্বলতার মতো শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করতে সাহায্য করে, যা হাড় দৃঢ় এবং শক্তিশালী করে। এর অভাবে তাই হাড়ের যন্ত্রণা হতে পারে। তবে শরীরে ভিটামিন ডি-এর উচ্চ মাত্রার কারণে রক্তে এই ভিটামিনের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি শুরু হয়। এই কারণে হাড়ের যন্ত্রণা বা হাড় ক্ষয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়।