সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুল পড়া কমাবে ফিটকিরি, কীভাবে ব্যবহার করবেন?

প্রতিনিধির নাম / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
চুল পড়া কমাবে ফিটকিরি, কীভাবে ব্যবহার করবেন?

চুল পড়া সমস্যায় ভুগছেন না এমন মানুষের সংখ্যা কম। শ্যাম্পু, হেয়ার স্পা, হেয়ার প্যাক, নানারকম ঘরোয়া টোটকা ব্যবহার করেন অনেকেই। ফলাফলে হতাশা ছাড়া কিছুই জোটে না। আঁচড়ালেই গোছা গোছা চুল চিরুনির সঙ্গে চলে আসে। তাহলে উপায়?

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া কমাতে ভরসা রাখতে পারেন ফিটকিরিতে। এটি মাথার ত্বক থেকে জমে থাকা নোংরা, খুশকি তাড়াতে দারুণ কার্যকরী। পাশাপাশি চুলের গোড়ায় হওয়ার সংক্রমণের ঝুঁকি কমায় ফিটকিরি।

চুলের জন্য কেন উপকারী ফিটকিরি?

ফিটকিরিতে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ড্যানড্রফ উপাদান। এসব উপাদান চুলের যত্ন নেয়, হেয়ারফল কমায়। ফিটকিরি মাথার ত্বকে পুষ্টি জোগায়। চুলের গোড়া শক্তিশালী করে। ফলে কমে চুল পড়া। মাথার ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে গেলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। ফিটকিরি মাথার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে।

চুল পড়া কমাতে কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন?

ফিটকিরি ও গোলাপজল

রূপচর্চায় গোলাপজলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১ টেবিল চামচ ফিটকিরি গুঁড়োর সঙ্গে ৩-৪ চামচ গোলাপজল মিশিয়ে নিন। স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে রাখুন। চুলের গোড়ায় মিশ্রণটি স্প্রে করে মাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। দিনে ২-৩ বার এই টোটকা ব্যবহারে উপকার পাবেন।

ফিটকিরি ও নারকেল তেল

১ চামচ ফিটকিরির সঙ্গে ২-৩ চামচ নারকেল তেল গরম করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে মালিশ করুন। ৩০-৪৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ বার এই মিশ্রণ ব্যবহার করলেই চুল পড়া কমবে।

ফিটকিরি মেশানো পানি

অন্য কোনো উপকরণ না থাকলে শুধু ফিটকিরিই ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এক চামচ ফিটকিরি গুঁড়া আধকাপ পানিতে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে এবং চুলের গোড়ায় মালিশ করুন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। চুল পড়াও কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর