সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বর্ষায় পেটের সমস্যা কমাতে খেতে পারেন এই খাবারগুলো

প্রতিনিধির নাম / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট : July 12, 2025
বর্ষায় পেটের সমস্যা কমাতে খেতে পারেন এই খাবারগুলো

বর্ষাকাল মানেই পেটের সমস্যা যেন সঙ্গী হয়ে আসে অনেকের জন্য। অতিরিক্ত আর্দ্রতা, রাস্তার ধুলা-ময়লা ও অপরিষ্কার খাবারের কারণে এ সময় অনেকেই পেট খারাপ, বমি বা হজমের সমস্যায় ভোগেন। পেট খারাপ হলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন দেখা দেয়। এমন পরিস্থিতিতে খাবার স্যালাইন খাওয়ার পাশাপাশি খেতে হবে এমন কিছু খাবার, যা পেটের জন্য উপকারী।

নিচে রইল এমনই কিছু সহজলভ্য খাবার, যা বর্ষায় পেটের সমস্যা কমাতে সাহায্য করতে পারে:

কলা

পেট খারাপের সময় কলা অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা হজমে সাহায্য করে এবং পেটের প্রদাহ কমায়। কলায় থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে।

আদা চা

বমি ভাব, গা-হাত-পায়ের ব্যথা বা হালকা জ্বর হলে আদা চা বেশ কার্যকর। এক কাপ গরম পানিতে কিছুটা কুচনো আদা ফুটিয়ে, তার সঙ্গে লেবু ও মধু মিশিয়ে খেলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। আদা শরীরের প্রদাহ কমাতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।

ওটস

ওজন কমানোর পাশাপাশি পেটের সমস্যা কমাতেও ওটস বেশ উপকারী। সামান্য দুধ বা পানিতে ওটস রান্না করে খাওয়া যায়। দুধে সমস্যা থাকলে ব্যবহার করতে পারেন বাদাম দুধ বা সোয়া দুধ। চাইলে এর সঙ্গে বেরি জাতীয় ফল বা কিছু ড্রাই ফ্রুটসও মিশিয়ে নিতে পারেন।

অতিরিক্ত পরামর্শ

বর্ষাকালে বাইরের খোলা খাবার এড়িয়ে চলুন। বিশুদ্ধ পানি পান করুন এবং বেশি করে হালকা, সহজপাচ্য খাবার খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর