সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দাঁতের শিরশিরানি সারাতে যা করবেন

প্রতিনিধির নাম / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট : August 24, 2024
দাঁতের শিরশিরানি সারাতে যা করবেন

বিভিন্ন কারণে দাঁতে শিরশিরানি হতে পারে। বিশেষ করে অতিরিক্ত ঠান্ডা, গরম বা টকজাতীয় খাবার খেলে দাঁতে শিরশির ভাব হতে পারে। ডাক্তারি পরিভাষায় এর নাম টুথ সেনসিটিভিটি। দাঁতে এনামেল নামক এক প্রকার উপাদান থাকে যা দাঁতের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই উপাদানটি ক্ষয়ে গেলে দাঁতের ভিতরে থাকা স্নায়ুগুলি উন্মুক্ত হয়ে যায়। ফলে বিশেষত ঠান্ডা খাবার ও পানীয় এই স্নায়ুগুলির সংস্পর্শে এলে শিরশির করে ওঠে দাঁত। যদিও এ সমস্যা থেকে সহজেই নিস্তার মেলে চিকিৎসকের পরামর্শ মানলে।

তবে হঠাৎ করেই যদি এ সমস্যা হয় সেক্ষেত্রে ঘরোয়া উপায়েও এর সমাধান করতে পারবেন।নির্দিষ্ট কিছু টুথপেস্ট বা মাউথওয়াশ ব্যবহার করলেও এ অসুবিধা এড়ানো যায়। পাশাপাশি কিছু ঘরোয়া উপায় অনুসরণ করেও দাঁতের শিরশিরানি থেকে মুক্তি পেতে পারেন-

ক্যাপসাইসিন জেল বা মাউথওয়াশ ব্যবহার

মরিচে থাকা ক্যাপসাইসিন নামক যৌগ যে কোনো প্রদাহ কমাতেই দারুণ উপকারী। ক্যাপসাইসিন জেল বা মাউথওয়াশ ব্যবহারেও সেরে যায় এ সমস্যা। যদিও প্রথমে সামান্য জ্বলতে পারে, তবে কিছুক্ষণ পরই ঠিক হয়ে যাবে।

গরম পানিতে কুলকুচি

এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে কুলকুচি করলেও দাঁতের শিরশির অনুভূতি থেকে মুক্তি মিলবে। তবে এটা রাতে শোওয়ার আগে না করাই ভালো।

ভ্যানিলা এক্সট্র্যাক্ট

সামন্য ভ্যানিলা এক্সট্র্যাক্ট তুলায় করে মাড়িতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর মুখ ধুয়ে নিন হালকা গরম পানিতে। কিছুদিন ব্যবহারেই ফল পাবেন।

রসুন ও লবণের মিশ্রণ

একটি রসুন বেটে এর মধ্যে ২-৩ ফোটা পানি ও সামান্য লবণ মিশিয়ে আক্রান্ত দাঁতে মিশ্রণটি লাগিয়ে রাখুন। এরপর লবণ পানি দিয়ে মুখ কুলি করুন। দিনে দুবার এই পদ্ধতি অনুসরণ করলেই দাঁতের শিরশিরানি দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর