সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন সকালে লেবু পানি খেলে কী হয়

প্রতিনিধির নাম / ২৩৭ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2025
প্রতিদিন সকালে লেবু পানি খেলে কী হয়

লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। এটি শরীরকে ডিটক্সিফাই করে, অর্থাৎ দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এর ঔষধি এবং অন্যান্য উপকারিতা পেয়ে আসছে। 
হজমে সহায়তা করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা পর্যন্ত- লেবু নানাভাবে উপকার করে। এই উপকারিতাগুলো কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায় হলো লেবু পানি পান করা। বলা হয়, খালি পেটে গরম পানি হজমশক্তি বাড়ায়, জোগায় তাৎক্ষণিক শক্তি। সঙ্গে নানা স্বাস্থ্যসুবিধা তো আছেই। এর সঙ্গে মাত্র এক চা–চামচ লেবুর রস যোগ করলে এই পানীয় অঙ্ক গুণাবলীতে ভরপুর হয়ে ওঠে।

প্রতিদিন সকালে লেবু পানি খেলে হজমশক্তির উন্নতি, ওজন নিয়ন্ত্রণ, ত্বকের স্বাস্থ্য ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং ভিটামিন সি-এর চাহিদা পূরণসহ নানাবিধ উপকারিতা পাওয়া যায়। তবে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।

ডিটক্সিফিকেশনে সাহায্য
বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে যকৃৎকে আরও কার্যকর করে তোলে। অন্যদিকে গরম পানিও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

শরীরে জলযোগ করে

সারা রাত অনাহারে থাকার পর সকালে আমাদের শরীর পানিশূন্যতায় ভোগে। এ সময় কুসুম গরম লেবু–পানি শরীরে পানিযোগ করে আমাদের সতেজ ও প্রাণবন্ত করে তোলে, যা সারা দিনের রসদ জোগায়।

 হজমশক্তি বৃদ্ধি করে

সকালে লেবু পানি পান করা বিশেষভাবে কার্যকর হতে পারে। কারণ এটি সারারাত পেট খালি থাকার পরে পাচনতন্ত্রকে সক্রিয় করতে সাহায্য করে। এক গবেষণা অনুসারে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজমকারী এনজাইমগুলোকে উদ্দীপিত করে, যা শরীরকে সারাদিন ধরে ভালোভাবে খাবার ভাঙতে সক্ষম করে। এর ফলে পুষ্টির শোষণ উন্নত হয়।

ওজন কমাতে সাহায্য করে

এটা প্রমাণিত যে লেবুর রসে পেকটিন নামের একধরনের আঁশজাতীয় উপাদান থাকে, যা আমাদের ক্ষুধা কমায়। যখন এর সঙ্গে গরম পানি যুক্ত হয়, তখন তা শরীরকে আরও পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। এভাবে কুসুম গরম লেবু–পানি ওজন কমাতে ভূমিকা রাখে।

ত্বককে করে উজ্জ্বল দীপ্তিময়

লেবু ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ। এসব শরীরের কোষ ধ্বংসকারী ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ত্বকের দাগ দূর করে এবং ত্বককে করে স্বাস্থ্যকর উজ্জ্বল ও দীপ্তিময়। প্রচুর পানি খেলেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়, ত্বকে আসে উজ্জ্বল আভা।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শরীরকে ঠান্ডা-সর্দিসহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।

 শরীরকে ক্ষারমুক্ত করে

অম্লীয় প্রকৃতির হওয়া সত্ত্বেও, লেবুর শরীরে ক্ষারীয় প্রভাব রয়েছে। লেবুর পানি পান করলে শরীরের পিএইচ মাত্রা ভারসাম্যপূর্ণ হয়, প্রদাহ কমে এবং স্বাস্থ্য উন্নত হয়। লেবুর পানি দিয়ে দিন শুরু করা কার্যকর, কারণ এটি শুরু থেকেই একটি সুষম অভ্যন্তরীণ পরিবেশ তৈরিতে সাহায্য করে, যা শরীরকে সারাদিন ধরে সর্বোত্তমভাবে কাজ করতে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর