সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মন খারাপের সময় অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : June 8, 2026
মন খারাপের সময় অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

প্রেম ভাঙা, মন খারাপ বা মানসিক চাপ, এ ধরনের আবেগঘন মুহূর্তে অনেকেই অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার দিকে ঝুঁকে পড়েন। পিৎজা, বার্গার, চিপস, পেস্ট্রি কিংবা ভাজাভুজির মতো খাবার তখন দ্রুত সান্ত্বনার উৎস হয়ে ওঠে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভ্যাস শরীর ও মনের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।গবেষণায় দেখা গেছে, সঠিক পুষ্টি মানসিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর খাবার যেমন মানসিক চাপ কমাতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত চিনি ও ফাস্টফুড উদ্বেগ ও অবসাদ বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি।

বিশেষজ্ঞরা কিছু সহজ কৌশলের পরামর্শ দিয়েছেন, যা অস্বাস্থ্যকর খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক কমাতে সাহায্য করতে পারে।৫ সেকেন্ডের বিরতি নিন

মন খারাপের সময় চিপস বা ভাজাভুজি খেতে ইচ্ছা হলে আগে ৫ সেকেন্ড থামুন।

নিজেকে প্রশ্ন করুন, আসলেই কি ক্ষুধা পেয়েছে, নাকি এটি শুধু আবেগের কারণে খাওয়ার ইচ্ছা? এই ছোট বিরতিই অনেক সময় অভ্যাস ভাঙতে সাহায্য করে।নিয়মিত খাবারের অভ্যাস বজায় রাখুন

মন খারাপ থাকলেও সময়মতো সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার খাওয়া জরুরি। এই সময়ে স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে ফল, শাকসবজি, প্রোটিন ও সাইট্রাস জাতীয় খাবার মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। কারণ, ভিটামিন সি, ডি, জিঙ্ক ও ফোলেটের মতো উপাদান মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।

অস্বাস্থ্যকর খাবার দূরে রাখুন

চিপস, চানাচুর, পিৎজা বা ভাজাভুজি হাতের কাছে থাকলে খাওয়ার প্রবণতা বাড়ে। তাই এগুলো সহজে পাওয়া যায় এমন জায়গা থেকে সরিয়ে রাখা উচিত। পরিবর্তে বাদাম, শুকনো ফল, মাখানা, ঘরে তৈরি হালকা স্ন্যাকস বা ঝালমুড়ির মতো স্বাস্থ্যকর বিকল্প রাখা যেতে পারে।

শরীরচর্চা ও হাঁটাহাঁটি

নিয়মিত শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। হাঁটা, যোগব্যায়াম বা প্রাণায়াম মনকে শান্ত করতে সাহায্য করে। বিশেষ করে সকালে খালি পায়ে ঘাসের ওপর হাঁটা মানসিক প্রশান্তি দিতে পারে বলে মনে করেন অনেকে। ব্যায়ামের সময় শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে।

নিজেকে ব্যস্ত রাখুন

অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা হলে পানি পান করুন এবং নিজেকে কিছু সময় দিন। ১০ মিনিট দেরি করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসও কার্যকর হতে পারে। এই সময়ে পছন্দের কোনো কাজে মনোযোগ দিলে মন অন্যদিকে সরে যায় এবং খাওয়ার আকাঙ্ক্ষা কমে আসে।

বিশেষজ্ঞদের মতে, আবেগ নিয়ন্ত্রণ ও সচেতন জীবনযাপনই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর