সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

এবার সরকারি মেডিকেল কলেজ পেল নরসিংদী

নিজস্ব প্রতিবেদক / ১ বার দেখা হয়েছে
আপডেট : June 14, 2026
এবার সরকারি মেডিকেল কলেজ পেল নরসিংদী

নিজস্ব প্রতিবেদক : 

নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম হবে ‘নরসিংদী মেডিকেল কলেজ’।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, যিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে উদ্যোগ নেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন রয়েছে।

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের মধ্য দিয়ে দেশে অনুমোদিত সরকারি মেডিকেল কলেজের সংখ্যা আরও বৃদ্ধি পেল বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় সুযোগও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর