সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক টুথব্রাশ যতদিন ব্যবহার করা উচিত

প্রতিনিধির নাম / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : August 30, 2024
এক টুথব্রাশ যতদিন ব্যবহার করা উচিত

বিশেষজ্ঞ ডাক্তাররা মুখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত ২ বার দাঁত ব্রাশ করার পরামর্শ দেন। তবে একই টুথব্রাশ ঠিক কতদিন ব্যবহার করা যায় আর কতদিন পরপর টুথব্রাশ বদলানো উচিত তা জানা নেই অনেকেরই।

বেশ কিছু গবেষণা অনুসারে, টুথব্রাশের মেয়াদ শেষ হয়ে গেলে সেটি দাঁতের প্লেক, দাঁত ক্ষয় ও মাড়ির রোগের কারণ হতে পারে। এমনকি কিছু গবেষণা অনুসারে ইনসুলিন বেড়ে বা কমে যাওয়ার সঙ্গেও টুথব্রাশের সম্পৃক্ততা আছে।

নিয়মিত টুথব্রাশ পরিবর্তন না করলে দাঁতের বিভিন্ন সমস্যা বেড়ে যায়। টুথব্রাশের কার্যকারিতা নিয়ে করা ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, ৩ মাস ব্যবহারের পরে টুথব্রাশ দাঁতের ফলক অপসারণের ক্ষমতা হারিয়ে ফেলে।

সময়ের সঙ্গে সঙ্গে একটি টুথব্রাশ কার্যক্ষমতা হারায়। ফলে দাঁতের বিভিন্ন জায়গাগুলো পরিষ্কার করতে ব্যর্থ হয় ওই ব্রাশ। একটানা টুথব্রাশ ব্যবহার করার ৪০ দিন পর ব্রিসলস নষ্ট হতে শুরু করে।

ইথিওপিয়ান জার্নাল অব হেলথ সায়েন্সে প্রকাশিত একটি পিয়ার পর্যালোচিত গবেষণায় দখা গেছে, যারা নিয়মিত টুথব্রাশ পরিবর্তন করেন না, তাদের দাঁতে প্লেক জমে বেশি।

গবেষণায় আরো দেখা গেছে, নারীরা গড়ে প্রতি ৯২ দিনে তাদের টুথব্রাশ পরিবর্তন করেন। অনদিকে পুরুষরা গড়ে ১৮৫ দিনে তা করেন।

মাড়ির রোগের ঝুঁকি কমাবেন কীভাবে?

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, কিছু সহজ ওরাল হাইজিন টিপস মাড়ির রোগকে দূরে রাখতে পারে বলে কার্যকরভাবে প্রমাণিত। জেনে নিন কী কী-

১. ধূমপান ও অ্যালকোহল গ্রহণ এড়ানো

২. দিনে দু’বার ব্রাশ করা

৩. ফ্লস করানিয়মিত

৪. নিয়মিত ডেন্টিস্টের কাছে যাওয়া

৫. চিনি খাওয়া কমানো

এছাড়া সঠিক খাবার খাওয়া মুখের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যেমন-

১. চর্বিযুক্ত মাছ

২. জাম্বুরা

৩. পাতাযুক্ত সবুজ শাক

৪. কমলালেবু

৫. সাইট্রাস ফল

বিশেষ করে টকজাতীয় সাইট্রাস ফলের অম্লীয় প্রকৃতি মুখের রক্তনালিগুলোকে শক্তিশালী করে। ফলে মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে। তাই নিয়মিত টকজাতীয় ফল খান ও মুখের স্বাস্থ্য ভালো রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর