সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

টনসিলের ব্যথায় যা করবেন

প্রতিনিধির নাম / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : August 30, 2024
টনসিলের ব্যথায় যা করবেন

গরমকাল কিংবা শীতকাল, এই দুই সময়ে ভুগতে পারেন টনসিলের ব্যথায়। টনসিলের ব্যথায় অনেক কষ্ট সহ্য করতে হয়। কারণ এই সময় ঠিকমতো কোনো খাবার খাওয়া যায় না। ঢোক গিলতে গিয়ে ব্যথা অনুভূত হয়।

মুখ কিছুটা হাঁ করলে গলার ভেতরে ছোট্ট বলের মতো টনসিল দেখা যায়। টনসিল শরীরে জীবাণু প্রবেশে বাধা দেয়। কিন্তু অনেক সময় টনসিল নিজেই আক্রান্ত হয়ে পড়ে। টনসিল ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে।

লক্ষণ

১. গলা ব্যথা।

২. জ্বরও হতে পারে।

৩. খাবার খেতে সমস্যা বা যন্ত্রণা।

৪. কথা বলতে বা ঢোক গিলতে ব্যথা।

৫. এমনকি পানি পান করার সময়ও ব্যথা।

টনসিলের ব্যথায় যারা আক্রান্ত হন, তাদের কিছুটা সাবধানে থাকতে হয়। আসুন জেনে নিন, টনসিলের ব্যথা থেকে রক্ষা পাওয়ার উপায় কী?

রক্ষার উপায়

১. এই সময় ভুলেও ঠান্ডা পানি পান করি যাবে না। হালকা গরম পানি পান করুন।

২. গলার স্বরকে বিশ্রাম দিন। উচ্চস্বরে কথা বলবেন না।

৩. টনসিলের ব্যথা কমাতে সামান্য গরম পানিতে লবণ দিয়ে কুলকুচো করুন।

৪. পান করতে পারেন ভেষজ চা। এ ক্ষেত্রে আদা, মধু, তুলসী, পুদিনা দিয়ে চা পান করতে পারেন। এসব উপাদানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

৫. রাতে ঘুমানোর সময় যেন গরম না লাগে সেদিকে খেয়াল রাখুন। কারণ গরমের কারণে ঠান্ডা লেগে গলায় সমস্যা বাড়তে পারে।

৬. যেহেতু গলায় ব্যথা, সেহেতু এ সময় কিছুটা নরম খাবার খেতে হবে। শক্ত প্রকৃতির খাবার গিলতে গেলে ব্যথা করবে। তাই গলা ব্যথা না কমানো পর্যন্ত শক্ত খাবার এড়িয়ে চলুন।

৭. অনেক বেশি সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর