সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে আমলকির বীজ

প্রতিনিধির নাম / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে আমলকির বীজ

আমলকি অত্যন্ত উপকারী ফল। এর গুণের কথা নতুন করে বলার কিছু নেই। রোজ সকালে যদি খালি পেটে এক টুকরো আমলকি খান তাতেই রোগমুক্ত থাকবে শরীর।আমলকি খাওয়ায় সর্দি-কাশি তো দূরে থাকেই, এমনকি ব্যাকটিরিয়া সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তবে শুধু আমলকির গুণ গাইলে চলবে না, কারণ স্বাস্থ্যগুণে পিছিয়ে নেই এর বীজও।

আমলকির বীজে রয়েছে এমন কিছু উপাদান, যা ভেতর থেকে শরীরের যত্ন নেয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, আমলকির বীজ গুঁড়ো করে খেলে অনেক রোগ আর ধারের কাছে ঘেঁষতে পারবে না।

তা হলে কী আমলকির মতো এর বীজও একই রকম ভাবে উপকারী? কী ভাবে যত্ন নেয় শরীরের? চলুন জেনে নিই বিস্তারিত-

প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে: আমলকির বীজে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট, যা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সর্দি-কাশি থেকে সংক্রমণ, রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। ঘন ঘন অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও কমায় এই বীজ।

সংক্রমণের ঝুঁকি কমায়: বর্ষাকাল যেকোনো ধরনের সংক্রমণের ভয় বেশি থাকে। আমলকির বীজ সেই ঝুঁকি কমাতে সাহায্য করে। সংক্রমণের বিরুদ্ধে লড়তে এর জুড়ি মেলা ভার। প্রদাহনাশক হিসেবেও এর ভূমিকা অনবদ্য।

হার্টের সমস্যায়: আমলকির বীজে এমন কিছু উপকারী ফ্যাটি অ্যাসিড আছে, যা হার্টের যত্নআত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এই বীজ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে।

হজমের সমস্যা: বাঙালির সঙ্গে বদহজমের অতি গভীর সম্পর্ক রয়েছে। কিছুতেই পিছু ছাড়তে চায় না। তবে আমলকির বীজ এই সম্পর্কে চিড় ধরাতে পারে। কারণ এই বীজে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার, যা হজমে সাহায্য করে। সঙ্গে কোষ্ঠকাঠিন্যও নিয়ন্ত্রণে থাকে।

ঝলমলে ত্বকের রহস্য: প্রসাধনী সাময়িক ভাবে ত্বকের বাহ্যিক উজ্জ্বলতা আনে। তবে আমলকির বীজ ত্বক টান টান রাখে। বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকে পুষ্টি জোগায়। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বজায় রাখতেও বেশ উপকারী। ফেসপ্যাকে খানিকটা আমলকির গুঁড়ো মিশিয়ে মাখতে পারেন। উপকার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর