সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যেসব লক্ষণে বুঝবেন আপনার স্ট্রোক হতে পারে

প্রতিনিধির নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
যেসব লক্ষণে বুঝবেন আপনার স্ট্রোক হতে পারে

বর্তমানে মানবজীবনে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে স্ট্রোক। কাজের অতিরিক্ত চাপ, ভুল খাদ্যাভ্যাস, মানসিক অস্থিরতা, পরিবার ও ব্যক্তিজীবনের নানা টানাপড়েন শরীরে খারাপ প্রভাব ফেলে। এসব কারণেই মূলত স্ট্রোকের শিকার হন মানুষ, হারান জীবনও।

একটাসময় কেবল বৃদ্ধদের স্ট্রোক হলেও এখন আর এর কোনো নির্দিষ্ট বয়স নেই। বৃদ্ধ থেকে তরুণ সবারই স্ট্রোক হতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া- এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়।

স্ট্রোকের কিছু লক্ষণ রয়েছে। এসব ঠিকমতো খেয়াল রাখলে বড় ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়। আপনার স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে কিনা বুঝবেন যেভাবে-

দুর্বল লাগা

স্ট্রোকের প্রভাবে শরীরের একাংশ দুর্বল লাগতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গ অসাড় হতে শুরু করে।

কথা জড়িয়ে যাওয়া

স্ট্রোক হলে তার প্রভাবে কথা জড়িয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পায়ের জোরও কমতে থাকে।

শারীরিক ভারসাম্য নষ্ট হওয়া

স্ট্রোকের আগে আগে শারীরিক ভারসাম্যের সমস্যা হতে পারে। এর প্রভাবে হাঁটা-চলায় সমস্যা হতে পারে। এইসময় রোগী পড়ে গেলে ফল আরও খারাপ হতে পারে।

মাথায় যন্ত্রণা

স্ট্রোকের প্রভাবে অসম্ভব মাথা যন্ত্রণা হতে পারে। অনেক সময় ক্রমশ দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। সামনের সবকিছু আবছা মনে হয়। এসব লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসায় দেরি হলে সমস্যা বাড়বে দ্রুত। তাই আগে থেকেই সতর্ক থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর