সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা

প্রতিনিধির নাম / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট : September 2, 2024
যে পানি মেটাতে পারে চুল ও ত্বকের সমস্যা

আমরা অনেকেই চাল ধুয়ে সেই পানি ফেলে দিই। এই পানিও যে হাজারটা গুণাগুণসমৃদ্ধ সেটি আমরা জানি না। বিশেষজ্ঞদের মতে, চাল ধোয়ার পানির মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে। এর পাশাপাশি এতে রয়েছে একাধিক রকমের ভিটামিনও।

ভাতের মাড় আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তেমনই চাল ধোয়ার পানিও কিন্তু বেশ উপকারী। চাল ধুয়ে নেওয়ার সময় যে পানিটি অবশিষ্ট থাকে, তা একটি পাত্রে জমা করে নিলেই আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। চালের পানি আমাদের ত্বকের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার, যা খুবই উপকারী।

এটি সহজেই তৈরি ও ব্যবহার করা যায়। এর নিয়মিত ব্যবহার ত্বকের সুরক্ষা ও উজ্জ্বলতা বাড়াতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক চালের পানির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবং এর ব্যবহার।

ত্বক প্রশমিত করতে

চালের পানি উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আপনার ত্বককে শান্তি ও সুরক্ষা দেয়। যার ফলে ত্বকের জ্বালাপোড়া ভাব কমে।

ত্বক পরিষ্কার করে

চালের পানি ত্বকের ময়লা পরিষ্কার করতে সক্ষম। এটির ব্যবহার ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

বার্ধক্য রোধ করে

চালের পানিতে প্রচুর পরিমাণে অ্যামিনো এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ থাকে। যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দিতে সক্ষম। এ ছাড়া চালের পানিতে ভিটামিন বি ও ই, ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।

চালের পানি কিভাবে ব্যবহার করবেন

প্রাকৃতিক ফেস টোনার হিসেবে

চালের পানি ফেস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি প্রতিদিন মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। এটি ত্বককে রক্ষা করে এবং এটিকে উজ্জ্বল করে।

ফেস প্যাক হিসেবে

চালের পানি অন্যান্য প্রাকৃতিক ব্যবহারের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং স্বাস্থ্যকর করে তোলে। এ ছাড়া চালের পানি চুলের কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারে চুলের উজ্জ্বলতা ও শক্তি বাড়বে।

চালের পানি তৈরির পদ্ধতি

  • প্রথমে এক কাপ চাল ভালো করে ধুয়ে দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন।
  • এবার ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিন।
  • চাল সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিন।

এবার এই চালের পানি প্রস্তুত। এটিকে আপনি আপনার ত্বক ও চুলের জন্য ব্যবহার করতে পারেন। এটি বিনা খরচেই প্রায় হয়ে যায়। আবার এটি সহজলভ্যও। এটি একটি প্রাকৃতিক উপায়, যা আপনার ত্বক ও চুল উভয়ের জন্যই উপকারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর