সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১

প্রতিনিধির নাম / ২০২ বার দেখা হয়েছে
আপডেট : September 3, 2024
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১

নিজস্ব প্রতিবেদক : 

দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও চারজন বেড়ে এখন ৭১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বন্যায় এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। বন্যা আক্রান্ত ১১ জেলার ৬৮টি উপজেলায় এখনও ৫ লাখ ৮২ হাজার ১১৫টি পরিবার পানিবন্দি রয়েছে। দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখনও আশ্রয় কেন্দ্রগুলোতে ২ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সমূহের জন্য এ পর্যন্ত মোট নগদ সহায়তা হিসেবে ৪ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় মৃত লোক সংখ্যা ৭১ জন। এরমধ্যে পুরুষ-৪৫ জন, নারী ৭ জন এবং শিশু-১৯ জন। মৃতদের মধ্যে কুমিল্লায় ১৯, ফেনীতে ২৮, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন। নিখোঁজ রয়েছেন ০১ জন। (মৌলভীবাজার)।

আরও জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার ৬৫০ মেট্রিক টন এবং শুকনা খাবার দেয়া হয়েছে ১৫ হাজার বস্তা। এছাড়া, শিশু খাদ্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকার। গো খাদ্য কেনার জন্য দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা।

অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, অনেক দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। রাস্তার আশেপাশের ভুক্তভোগী অনেক পরিবারকে একাধিকবার ত্রাণ দিয়ে চলে এসেছে সাহায্যকারী দলগুলো। বন্যায় কমবেশি অব্যবস্থাপনা রয়েছে।

বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা গেলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এ বিষয়ে সহযোগিতা করবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর