শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

ব্যায়ামের পর যেসব কাজ না করলে সুফল পাবেন না

প্রতিনিধির নাম / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট : September 3, 2024
ব্যায়ামের পর যেসব কাজ না করলে সুফল পাবেন না

প্রতিটি মানুষ সুস্থ থাকতে চায়। আর সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। বাড়িতে হোক কিংবা জিমে, শরীরচর্চা করা বাধ্যতামূলক। তবে ব্যায়াম শুরুর আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই সেই নিয়ম মেনে চলেন। তা সত্ত্বেও ওজন নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে পড়ে। তার একটি কারণ হতে পারে ব্যায়াম পরবর্তী নিয়ম না মানা। ব্যায়াম করার পর শরীর দুর্বল হয়ে পড়ে। তখন একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে। শারীরিক ক্লান্তির কারণে এমন কিছু ভুল হয়ে যায়, যে ব্যায়াম করার সুফল অধরা থেকে যায়। শরীরচর্চার পর কোন নিয়মগুলো মানতে পারলে সুফল মিলবে?

১. ব্যায়ামের সময় ত্বকে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়। ঘেমে গিয়ে ত্বকে একটা চটচটে ভাব তৈরি হয়। ত্বক খুবই স্পর্শকাতর হলে শরীরচর্চার পরেই ফেসওয়াশ দিয় মুখ ধুয়ে নেওয়া জরুরি। এতে ত্বকের আর্দ্রতা স্বাভাবিক পরিমাণে ফিরে আসে।

২. অনেকেই আছেন শরীরচর্চা করার পর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেতে ভুলে যান। এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। পুষ্টিবিদদের মতে, শরীরচর্চা করার ৩০ মিনিটের মধ্যে খাবার খেয়ে নেওয়া প্রয়োজন। ব্যায়ামের পর বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।

৩. শরীরচর্চা করার সময়ে ঘেমে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে খেয়াল রাখবেন ঘাম যেন শরীরে শুকিয়ে না যায়। ঘাম থেকে তৈরি হওয়া বিভিন্ন ব্যাক্টেরিয়া ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। ব্যাক্টেরিয়া সংক্রমণ ঠেকাতে ব্যায়াম শেষে ভাল করে স্নান করে নিন। এতে শরীরও ঝরঝরে ও সতেজ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর