সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাকের পাশ থেকে চশমার দাগ ওঠাবেন যেভাবে

প্রতিনিধির নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : September 4, 2024
নাকের পাশ থেকে চশমার দাগ ওঠাবেন যেভাবে

দীর্ঘদিন ধরে চশমা পরলে নাকের দু’পাশে দাগ হয়ে যায়। বাড়তি যত্ন না নিলে ওই অংশের ত্বক ধীরে ধীরে রুক্ষ ও শক্ত হয়ে ওঠে। এই দাগ ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়েই তুলে ফেলা যায়।

চলুন জেনে নেয়া যাক এরকম কিছু কৌশল সম্পর্কে-

অ্যালোভেরা

চশমার দাগ তুলতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে ভেতরের জেল বের করে নিয়ে নাকের দাগের ওপর লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। মাসখানেক এভাবে চেষ্টা করলে দাগ চলে যাবে।

শসার রস

শসার রস চশমার এঁটে বসা কালো দাগ সহজেই তুলে দিতে পারে। রসটা চিপে নিয়ে লাগান বা শসার টুকরো দাগের ওপর ঘষুন। নিয়মিত ব্যবহারে এই দাগ চলে যাবে সহজেই।

কমলালেবুর খোসা

কমলালেবুর খোসা শুকিয়ে সেই খোসা মিহি করে গুঁড়ো করে নিন। আধা চা চামচ এই গুঁড়ো নিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলবেন।

আলুর রস

একটা ছোট আলু কুরিয়ে নিন। চিপে রসটা বের করে চশমার দাগের ওপরে লাগান। ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলে শুকিয়ে যাবে। তখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা কয়েকদিন রাখলেই পার্থক্যটা বুঝতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর