সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘরোয়া উপায়েই কমবে পায়ের গোড়ালি ফাটা

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
ঘরোয়া উপায়েই কমবে পায়ের গোড়ালি ফাটা

ঘরে-বাইরে কাজের চাপ সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় অনেকে। সময় বের করে টুকটাক মুখ আর চুলের যত্ন নেওয়া হলেও পায়ের দিকে একেবারেই নজর দেন না অনেকেই। আর তাই পায়ের খসখসে চামড়া কিংবা ফাটা গোড়ালির সমস্যা বেড়ে যায়।

ত্বকের এক প্রকার গ্রন্থি থেকে তেল নিঃসরণ হয়, পায়ের গোড়ালিতেও এরকম গ্রন্থি থাকে। কিন্তু শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বকের গ্রন্থি থেকেও তেল নিঃসরণ হয় না। এই রুক্ষ হয়ে যাওয়ার কারণে পা ফাটতে শুরু করে। এছাড়া ময়শ্চারাইজেশন না হলে এবং অতিরিক্ত দূষণের প্রভাবে গোড়ালি ফাটতে পারে।

তবে এই সমস্যা সহজেই ঘরে বসে দূর করা যায়। পায়ের কোন সমস্যায় ঘরোয়া কোন উপাদানটি কাজ দেয় জেনে নিন।

কোন সমস্যায় কী ধরনের সমাধান?

১) পায়ের ত্বক দেহের অন্যান্য অংশের তুলনায় এমনিতেই বেশি শুষ্ক হয়। এ ছাড়া শরীরে পানির ঘাটতি হলেও পায়ের পাতা শুষ্ক হয়ে উঠতে পারে।

এই ধরনের সমস্যার সহজ সমাধান হল নারকেল তেল। হালকা উষ্ণ পানিতে কয়েক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এ বার ওই পানিতে পায়ের পাতা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে গোড়ালি ঘষে নিলে মৃত কোষ উঠে যাবে সহজেই।

২) আরামদায়ক বা সঠিক মাপের জুতো না পরলে অনেক সময়ে পায়ের তলার চামড়ার কিছু কিছু অংশ পুরু হয়ে যায়। অনেকেই একে ‘গুফো’ নামে চেনেন। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা না নিলে সমস্যা বেড়ে যেতে পারে। এই ধরনের সমস্যায় আবার কাজ দেয় বেকিং সোডা।

ছোট একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা এবং পানি ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এ বার ওই মিশ্রণ পায়ের পাতার তলার খসখসে, পুরু অংশগুলোয় মাখিয়ে রাখুন। মিনিট ১৫ পর উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

৩) শুধু শীতে নয়, ফাটা গোড়ালির সমস্যা সারা বছরই দেখা দিতে পারে। খালি পায়ে হাঁটাচলা করলে কিংবা অতিরিক্ত দেহের ওজনের কারণেও গোড়ালি ফাটতে পারে। ঠান্ডার সময়ে এই ফাটল আরও গভীর হয়। রক্তপাত হওয়ার আশঙ্কাও থাকে। বাজারে নানা ধরনের ‘ক্র্যাক ক্রিম’ কিনতে পাওয়া যায়। তবে ঘরোয়া উপায়ও রয়েছে।

ছোট একটি পাত্রে ২ চেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই মিশ্রণ পায়ে মেখে রাখুন। ধোয়ার প্রয়োজন নেই। পারলে মোজা পরে নিন। পরের দিন সকালে উঠে পায়ের পাতা ধুয়ে ফেলুন। কয়েক দিন এই নিয়ম মেনে চলতে পারলে ফাটা গোড়ালির সমস্যা উধাও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর