সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খালি পেটে আমলকি খেলে দূরে থাকবে অনেক সমস্যা

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 12, 2024
খালি পেটে আমলকি খেলে দূরে থাকবে অনেক সমস্যা

ক্যালোরি, প্রোটিন, ভিটামিন, ক্য়ালসিয়াম, আয়রনের মতো একাধিক পুষ্টিগুণে ভরপুর আমলকি। আমলকির রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। ডায়েরিয়া, জন্ডিস এবং প্রদাহের মতো স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য এটি খাওয়া যেতে পারে। আমলকি কাঁচা খাওয়ার পাশাপাশি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। যেমন আচার, ক্যান্ডি, গুঁড়া, জুস ইত্যাদি। আমলকি ভিটামিন ‘সি’র একটি সমৃদ্ধ উৎস এবং এতে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকেই বিশ্বাস করেন, আমলকি দিয়ে দিন শুরু করলে তা পুষ্টির শোষণ বাড়ায় এবং হজমের স্বাস্থ্যকে উন্নত করে।

জেনে নিন খালি পেটে আমলকি খাওয়ার উপকারিতা—

হজমে সহায়ক এনজাইমের কাজে সাহায্য করতে পারে আমলা। এতে বদহজমের আশঙ্কা দূর করে। দূর হতে পারে কোষ্ঠাকাঠিন্যের সমস্যাও।

আমলায় উপস্থিত ভিটামিন ‘সি’ এবং অ্যান্টি-অক্সিডেন্ট কোলাজেন তৈরিতে সাহায্য করে। বলিরেখা দূর করতে পারে। অকাল বার্ধক্যের আশঙ্কা দূর হয়।

আমলায় আছে ক্যারোটিন এবং আয়রন। চুলের স্বাস্থ্য ভালো রাখে আমলা। নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পেকে যাওয়া কমায়।

আমলা এলডিএল (LDL) কমায় এবং বাড়াতে পারে এইচডিএল (HDL)। হৃদরোগের আশঙ্কা কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।

ওজন কমাতেও কার্যকর আমলা। এতে ভিটামিন ‘সি’ রয়েছে পর্যাপ্ত। মেটাবলিজম বাড়াতে এবং ফ্যাট কমাতে পারে। পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে আমলায়। খিদে কমাতে পারে আমলা।

ক্যারোটিন সমৃদ্ধ আমলকি, যা চোখ ভালো রাখতে পারে। এমনকি চোখের ছানির আশঙ্কাও কমতে পারে।

ডায়বেটিকদের জন্য কার্যকর আমলা, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এমনকী ডায়বেটিস সংক্রান্ত জটিলতা দূর করতে পারে।

শরীর থেকে টক্সিন দূর করতে পারে আমলকি। পাশাপাশি লিভারের স্বাস্থ্য ভালো রাখে আমলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর