সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পুষ্টিগুণ ঠিক রেখে সবজি রান্না করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
পুষ্টিগুণ ঠিক রেখে সবজি রান্না করবেন যেভাবে

শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানসমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। এসব উপাদানের গুরুত্বপূর্ণ উৎস রঙিন ও সবুজ শাকসবজি। তবে সঠিক পদ্ধতিতে রান্না না করলে শাকসবজির পুষ্টিগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায়।

ডায়েটে কেবল পুষ্টিকর খাবার রাখলেই চলবে না, সমস্ত পুষ্টিগুণ শরীরে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, সেটাও নজরে রাখা ভীষণ জরুরি। তবেই তো শরীর চাঙ্গা থাকবে। কাজেই রান্নার আগে খাবারের পুষ্টিগুণ বজায় রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। জেনে নিন, সবজি রান্নার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় না রাখলে রংবেরঙের সবজি খেয়েও কোনো লাভ হবে না।

১. আনাজ বা সবজি ধোয়ার সময়ে বেশি সতর্ক থাকতে হবে। কোভিড-পরবর্তী কালে অনেকেই সবজি ধোয়ার সময়ে খাবার সোডা ব্যবহার করেন। তবে খাবার সোডায় থাকা অ্যালকালাইন উপাদান খাবারের ভিটামিন বি ও সি-কে নষ্ট করে দেয়। সবজি কাটার পর নয়, গোটা অবস্থায় এবং কম পানি ব্যবহার করে ধোয়া উচিত। অনেকেই কাজের সুবিধার জন্য কয়েক দিনের সবজি আগে থেকে কেটে ফ্রিজে মজুত রাখেন, তাতেও সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। রান্নার ঠিক আগে সবজি কাটতে হবে।

২. যে কোনো আনাজই ডুমো ডুমো করে কেটে রান্না করা ভালো। সবজি যত ছোট করে কাটবেন, তত পুষ্টিগুণ কমে যাওয়ার আশঙ্কা বাড়বে।

৩. কোনো সবজি সেদ্ধ করার পর অনেকেই সেই পানি ফেলে দেন। তবে এই ভুলটি না করে সবজি সেদ্ধ করা পানি দিয়েই গ্রেভি কিংবা ঝোল রেঁধে ফেলুন।

৪. কিছু সবজি খোসাসুদ্ধ খাওয়াই ভালো, কারণ তা ফাইবার-সমৃদ্ধ। আর ভিটামিন, খনিজ খোসার ঠিক নীচেই থাকে। সেই সব সবজি খোসা না ছাড়িয়েও রান্না করা যায়। সবজি কাটার সময় অনেকেই মোটা করে খোসা কেটে বাদ পরিষ্কার করে দেন। আর খোসা একেবারেই পছন্দ না করলে খোসা-সমেত সেদ্ধ করে পরে খোসা ছাড়িয়ে নিতে পারেন।

৫. সবজি রান্নার পর অতিরিক্ত হয়ে গেলে, তা পরের দিন গরম করে খাওয়া হয়। সবজি রান্নার পর দিনের দিন খেয়ে নেয়াই ভালো। দ্বিতীয় বার গরম করলে সেই খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর