সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফুসফুস ভালো রাখবে এই ৪ পানীয়

প্রতিনিধির নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : September 18, 2024
ফুসফুস ভালো রাখবে এই ৪ পানীয়

দূষণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফুসফুসের সমস্যা। কারণ বায়ুদূষণের ভেতরে ফুসফুস ভালো রাখা কঠিন। এ কারণেই ফুসফুসের সংক্রমণ বেড়ে চলেছে। এমন অবস্থায় সুস্থ থাকা এবং ফুসফুস ভালো রাখার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। সেজন্য খাবারের তালিকায় আনতে হবে কিছু পরিবর্তন।

কিছু পানীয় রয়েছে যেগুলো নিয়মিত পান করলে দূর হবে ফুসফুসের সমস্যা। ফুসফুস ভালো রাখার পাশাপাশি সেসব পানীয় ক্যান্সারের ঝুঁকিও কমাতেও দারুণ কাজ করে। চলুন জেনে নেওয়া যাক দীর্ঘদিন ফুসফুস পরিষ্কার রাখার জন্য কোন পানীয়গুলো নিয়মিত পান করবেন-

১. গ্রিন টি

উপকারী পানীয়র তালিকায় উপরের দিকেই রয়েছে গ্রিন টি-এর নাম। এই পানীয় নিয়মিত পান করলে অনেকগুলো উপকারিতা পাবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফুসফুসের সুস্থতা। গ্রিন টিতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ফুসফুসের ক্ষমতা বাড়ায় ও ফুসফুসের যেকোনো সমস্যা সহজে দূর করে। তাই ফুসফুস ভালো রাখতে গ্রিন টি যোগ করুন আপনার খাবারের তালিকায়।

২. আদা চা

আমাদের পরিচিত পানীয়র মধ্যে একটি হলো আদা চা। এই চা খাওয়ার অভ্যাস প্রায় সব বাড়িতেই আছে। সাধারণত ঠান্ডা কিংবা সর্দি-কাশির সমস্যা সারানোর ক্ষেত্রে এটি বেশি পান করা হয়। তবে আদা চা নিয়মিত পান করলে তা আপনার ফুসফুসের সুস্থতায়ও কাজ করবে। আদা চায়ে থাকে প্রচুর অ্যান্টি ইনফ্লেমটরি বৈষিষ্ট্য যা ফুসফুসকে ভালো রাখে এবং বায়ু দূষণের কারণে সৃষ্ট সমস্যা সহজে দূর করতে কাজ করে।

৩. পিপারমিন্ট টি

পিপারমিন্ট টি বা পুদিনা পাতার চায়ের রয়েছে অনেক উপকারিতা। এমনিতেই আপনার প্রতিদিনের খাবারের সঙ্গে পুদিনা পাতা যোগ করলে অনেক উপকার পাবেন। আবার ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত পান করতে পারেন পিপারমিন্ট টি। এই চা পেশি শিথিল করতে সাহায্য করে ও ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে। কারণ পিপারমিন্টে থাকা উপাদান ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে।

৪. মধু ও লেবুর চা

প্রতিদিন মধু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। মিষ্টি স্বাদের হলেও প্রাকৃতিক বলে মধু খেতে পারেন সবাই। এটি চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও বেছে নেওয়া যায়। এদিকে ভিটামিন সিতে ভরপুর লেবুর উপকারিতা নিয়ে নতুন কিছু বলার নেই। আপনার চায়ের সঙ্গে এই দুই উপাদান যোগ করলে তার সুফল নিজেই দেখতে পাবেন। নিয়মিত লেবু ও মধু দিয়ে তৈরি চা খেলে তা ফুসফুসে জমা কফ দূর করতে সাহায্য করে। যে কারণে ফুসফুসের সমস্যায় আরাম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর