সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘরোয়া পাঁচ টোটকাতেই দূর হবে বদহজমের সমস্যা

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
ঘরোয়া পাঁচ টোটকাতেই দূর হবে বদহজমের সমস্যা

বদহজমের মতো ছুটকো সমস্যায় ভুক্তভোগীর সংখ্যা নেহাত কম নয়। এমনকি অনেকে তো ডাল-ভাতের মতো হালকা খাবার খেয়েও হজম করতে পারেন না। তাই তো বদহজম বা ইনডাইজেশনের সমস্যা নিয়ে প্রথম থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তবে মুশকিল হলো, এই সমস্যা দেখা দেয়ার পরই অনেকে চটজলদি হজমের ওষুধ গলায় চালান করে দেন। এতে সমস্যা সাময়িকভাবে কমে যায় ঠিকই, কিন্তু তার মূলে কুঠারাঘাত করা সম্ভব হয় না। তাই আবার সুযোগ পেলেই ফের সমস্যা চাগার দেয়।

তাই তো এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধান খোঁজা দরকার। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পাঁচটি ঘরোয়া টোটকা। তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছা থাকলে যত দ্রুত সম্ভব সেই টোটকাগুলো সম্পর্কে জেনে নিন।

অ্যাপেল সিডার ভিনিগারের গুণেই খেলা ঘুরবে​

বদহজমের মতো ছুটকো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অ্যাপেল সিডার ভিনিগারের শরণাপন্ন হতেই হবে। বিশেষ করে সমস্যা দেখা দেয়ার কিছুক্ষণের মধ্য়ে এক কাপ পানিতে ছোট এক চামচ ভিনিগার মিশিয়ে সোজা পেটে চালান করে দিন। এতেই চটজলদি উপকার মিলবে।

এই সমস্যাকে একদম গোড়া থেকে উৎপাটন করতে চাইলে খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ঠিক একইভাবে অ্যাপেল সিডার ভিনিগারের কাপে চুমুক দিন। ব্যস, এতেই পেটের স্বাস্থ্যের হাল ফিরবে।

আদার জুড়ি মেলা ভার​

পেটের সমস্যার সমাধানে মহৌষধ হলো আদা। আসলে আদার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট জিঞ্জেরল পাকস্থলীর অ্যাসিডের বাড়বাড়ন্ত কমাতে পারে। তাই নিয়মিত আদা খেলে যে বদহজমের ফাঁদে পড়ার আশঙ্কা কমবে, তা তো বলাই বাহুল্য! এক্ষেত্রে সমস্যা সমাধানের ইচ্ছা থাকলে প্রতিদিন সকালে উঠে কয়েক টুকরো আদা কুচি চিবিয়ে বা পানি দিয়ে গিলে খেয়ে নিন। তাহলেই সারাদিন একাধিক পেটের সমস্যা থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন।

মৌরি খাওয়া আবশ্যক​

গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যাকে হেলায় হারিয়ে দিতে চাইলে আপনাকে নিয়মিত মৌরি সেবন করতেই হবে। এতেই ফল পাবেন হাতেনাতে।

মৌরিতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কি না পাকস্থলী ও অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। এই দুই অঙ্গ নিজের কাজটি ঠিকমতো করতে পারলে বদহজমের মতো সমস্যা আর বিরক্ত করতে পারবে না। তাই সুস্থ থাকার ইচ্ছা থাকলে প্রতিদিন এক চামচ মৌরি খাওয়ার অভ্যাস করুন।

লেবু পানির বিকল্প নেই​

লেবু পানির অ্যালকালাইন এফেক্ট রয়েছে। তাই নিয়মিত লেবু পানি খেলে পাকস্থলীর অ্যাসিডের বাড়বাড়ন্ত কমবে। সেই সুবাদেই গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা কাছে ঘেঁষার সুযোগ পাবে না। তাই প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানি মাস্ট।

মহৌষধ জোয়ান​

নিয়মিত বদহজমের সমস্যায় ভুগলে জোয়ানের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ বিভিন্ন গবেষণায় একথা প্রমাণিত যে, জোয়ানে উপস্থিত একাধিক উপকারী উপাদান গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যার সহজেই ছুটি করে দিতে পারে। তাই তো পেটের হাল ফেরাতে চাইলে খাবার খাওয়ার পর এক চামচ জোয়ান চিবিয়ে বা পানিতে মিশিয়ে গিলে খেয়ে নিন। তাতেই ফল পাবেন হাতেনাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর