সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ত্বক ডিপ ক্লিন করবেন যেভাবে

প্রতিনিধির নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : September 28, 2024
ত্বক ডিপ ক্লিন করবেন যেভাবে

জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করার জন্য ত্বক ডিপ ক্লিন করা জরুরি। ত্বকের রোমকূপ গভীরভাবে পরিষ্কার করলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ব্রণের প্রবণতা কমে। এছাড়া ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। পরিষ্কার ত্বক সহজেই সিরাম বা ময়েশ্চারাইজার শোষণ করতে পারে। ঘরেই ডিপ ক্লিন করতে পারেন ত্বক। এজন্য ক্লিনজিং, এক্সফোলিয়েটিং, স্টিমিং, ফেস মাস্ক প্রয়োগ, টোনিং এবং ময়শ্চারাইজিংসহ করতে হবে ধাপে ধাপে।

শুরুতেই ক্লিনজার ব্যবহার করে পরিষ্কার করুন ত্বক। ত্বকের ধরন অনুযায়ী জেল, ফোম বা ক্রিম টাইপ ক্লিনজার বেছে নিতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ফোম ক্লিনজার বেছে নিন। শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার উপযুক্ত। ত্বক ভেজানোর জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। এতে বন্ধ রোমকূপ খুলে যাবে। এক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ক্লিনজার ঘষুন। হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ঘষুন এবং পরিষ্কার তোয়ালে ব্যবহার করে শুকিয়ে নিন।

দ্বিতীয় ধাপে ব্যবহার করুন এক্সফোলিয়েটর। ঘষে ঘষে ত্বকে ব্যবহার করে ধুয়ে ফেলুন। এরপর স্টিম করুন। গরম পানি ব্যবহার করেই করতে পারেন স্টিম। পরের ধাপে ফেস মাস্ক দিয়ে ডিপ ক্লিন করুন। ক্লে বা কয়লার মাস্ক ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করুন টোনার। তবে এটা ঐচ্ছিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর