সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে নাস্তা না করার অনেক অপকারিতা

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : October 2, 2024
সকালে নাস্তা না করার অনেক অপকারিতা

অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠে না খেয়ে অফিসে ছুটেন। সময়ের অভাবে নিয়মিত নাস্তা করে বের হতে পারেন না। অন্য দুই বেলা ঠিকমতো খাবার খেয়ে থাকেন। বলা হয়, সকালের নাশতা হবে রাজার মতো, রাতের খাবার প্রজার মতো। এর মানে হলো, সকালের খাবার খাওয়া শুধু জরুরিই নয়, শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, তখন তার কোনো শারীরিক পরিশ্রম ও শক্তি খরচ করার দরকার হয় না।

শুধু শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গের কাজ করতে সামান্য শক্তি লাগে, যাকে ‘বেজাল মেটাবলিক রেট’ বলে। রাতে কম খেলেও সমস্যা হয় না। কিন্তু রাতে দীর্ঘ সময় (৮-১০ ঘণ্টা) না খেয়ে থাকার কারণে ঘুম থেকে জেগে ওঠার পর শরীরে এনার্জিসহ বিভিন্ন পুষ্টির চাহিদা বেশি থাকে, আর তা পূরণ করতে সকালে সুষম খাবার খাওয়া জরুরি।

যদি সময়ের অভাব হয় তাহলে সহজে তৈরি করা যায় এমন নাস্তা বেছে নিতে পারেন। যেমন-সকালের নাশতা খুব সহজে তৈরি করতে চিড়া-দুধ/দই-কলা, চিড়ার পরিবর্তে সাগু, খই, ওটস্, কর্নফ্লেক্স, পরিজ, পাউরুটি, চাপাটি ইত্যাদি খেতে পারেন। রাতে খাবার তৈরি করে, ফ্রিজে রেখে সকালে খাওয়া যেতে পারে।

সকালে উঠতে দেরি হলে তৈরি করা নাশতা সঙ্গে নিয়ে বের হয়ে পড়ুন। নিজস্ব যানবাহন থাকলে যাতায়াতের পথে আর না থাকলে কাজের জায়গায় গিয়ে খেয়ে নিতে পারেন। কাজের জায়গায় যদি স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা থাকে, সেখান থেকেও খেতে পারেন। যেভাবেই হোক সকালের নাশতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। তাই একদিনের জন্যও নাশতা বাদ দেওয়া অস্বাস্থ্যকর ও ঝুঁকি তৈরি করতে পারে

যদি কেউ সকালের নাশতা বাদ দেন, তাহলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে আছে অ্যাসিডিটি, পেট ফাঁপা, অরুচি, আলসার। কাজ করার মনোযোগ ও ক্ষমতা একটু একটু করে কমতে থাকে। শরীরের ওজন ও এনার্জি কমে যেতে পারে। বিপরীতে অনেক সময় পর, অনেক খিদে নিয়ে দুপুরে বেশি খাওয়া হয়ে যায়। এতে দ্রুত ওজন বাড়তে থাকে।

গ্লুকোজ কমে গিয়ে মেজাজ খিটখিটে হয়ে পড়ে, ঝিমুনি ভাব আসে। এমন আরও অনেক রোগের ঝুঁকি তৈরি হতে পারে সকালে না খেলে। এই কারণে সুস্বাস্থ্য বজায় রাখতে কোনো ভাবেই সকালের খাবার বাদ দেওয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর