সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রক্তদান করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন

নিজস্ব প্রতিবেদক / ৩৩৯ বার দেখা হয়েছে
আপডেট : August 3, 2024
রক্তদান করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন
নমুনা ছবি

রক্ত যেমন একদিকে জীবন রক্ষা করে, অন্যদিকে সঠিকভাবে রক্তদাতা নির্বাচিত না করে রক্ত নিলে জীবন বিপন্নও হতে পারে। নিরাপদ রক্তের প্রাপ্যতা নির্ভর করে সঠিক রক্তদাতা নির্বাচন, নির্ভরযোগ্য স্ক্রিনিং ও রক্তের উপাদানের সঠিক ব্যবহারের ওপর।

জেনে নিন, রক্তদান করার আগে কী কী মাথায় রাখবেন।

• দাতার  রক্ত দ্বারা বাহিত অসুখ থাকলে তিনি রক্তদান করতে পারবেন না। এ ছাড়া, এডস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ থাকলেও রক্তদান করা যায় না।। যাদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত দেওয়ায় নিষেধ রয়েছে তাদেরও। আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি ১২.৫-এর নীচে হয়, তা হলে রক্ত দেওয়া যাবে না। আপনার হৃদ্‌স্পন্দনের হার যদি ৫০-এর কম ও ১০০-এর বেশি হয়, তা হলেও রক্ত নেওয়া হয় না। হাঁপানি, টিবি বা কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকলেও রক্ত দেওয়া যায় না।

• বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হলে তবেই তিনি রক্ত দিতে পারবেন। কম পক্ষে ৪৫ কেজি ওজন না হলে রক্ত দেওয়া নিষেধ। জ্বর হলে রক্ত দেওয়া যাবে না।

• রক্ত দানের আগের ছয় মাসের মধ্যে যদি ট্যাটু বা পিয়ার্সিং করানো হয়, তা হলেও রক্ত দেওয়া যাবে না। রক্ত দান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না। রক্তদান করার দু’ঘণ্টা আগে ধূমপনও করা চলবে না।

• হেপাটাইটিস বি, রেবিজ টিকা নেওয়ার পর ছয় মাস রক্তদান করা উচিত নয়। তবে কোভিডের টিকা নেওয়ার দু’ থেকে তিন সপ্তাহ পর রক্ত দান করা যেতে পারে।

• অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন এমন নারীও রক্তদান করতে পারেন না। এ ছাড়া, গর্ভপাত হওয়ার ছয় মাসের মধ্যে রক্তদান করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর