সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মুখের দাগ দূর করার পাঁচ উপায়

প্রতিনিধির নাম / ২০৪ বার দেখা হয়েছে
আপডেট : October 5, 2024
মুখের দাগ দূর করার পাঁচ উপায়

মুখে নানা কারণে দাগ পড়ে। দাগ দূর করার কিছু উপাদান আমাদের হাতের কাছেই থাকে। নিয়ম কলে এইসব উপাদান ব্যবহার করলে ত্বকের দাগ দূর হতে পারে।

ত্বকের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন আলু। এতে থাকে ক্যাটেকোলেজ। এই উপাদান ত্বক উজ্জ্বল করতে এবং রোদে তৈরি পোড়াভাব দূর করতে সাহায্য করে। এমনকি মেছতার কঠিন দাগও দূর করতে পারে আলু। এ জন্য আলু একটু মোটা করে টুকরো করে কেটে নিতে হবে। টুকরোগুলো পানিতে ধোয়া যাবে না, সরাসরি আলুর টুকরোগুলো ভেজা ত্বকে চক্রাকারে আলতো করে ঘষে নিতে হবে। প্রতিদিন দুই বার এভাবে আলুর টুকরো দিয়ে ত্বকের যত্ন নিলে দাগ দূর হবে।

মুখের দাগ দূর করার জন্য নিয়মিত অল্প পানিতে বেকিং সোডা মিশিয়ে দাগের ওপর লাগিয়ে দুই, এক মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন। রূপ বিশেষজ্ঞরা বলেন, বেকিং সোডা মূলত ত্বকে অম্ল-ক্ষারের ভারসাম্য ফিরিয়ে দেয়। এবংযেকোন ক্ষতের দাগ নির্মূল করতে পারে।

অনেক সময় মুখের ফুসকুড়ি সেরে গেলেও ত্বকে দাগ থেকে যায়। ত্বক শুষ্ক হয়ে ওঠে। আর মুখের ত্বক কুঁচকে যায় এবং কালো কালো দাগ পড়ে। সেক্ষেত্রে ভালো সমাধান হতে পারে নারকেল তেল। ত্বকের দাগে নিয়মিত নারকেল তেল মাখলে শুষ্কতা দূর হয় তারপর ত্বকের দাগ ধীরে ধীরে কমে যায়।

ত্বকের দাগ দূর করার আরেকটি উপাদান হচ্ছে চা পাতা। ত্বকের ব্যাক্টেরিয়া ও ছত্রাক দূর করে ত্বকের দাগ দূর করতে পারে চা পাতা। এ জন্য চা পাতার প্রলেপ ত্বকের দাগ বা ক্ষতস্থানে ১৫ মিনিটের মতো রেখে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন, চারদিন নিয়ম করে মুখের দাগে চা পাতা লাগালে দাগ দূর হয়ে যাবে।

রূপচর্চার একটি গুরুত্বপূণ উপাদান অ্যালোভেরা। ভিটামিনে ভরপুর অ্যালোভেরা ত্বকের সংক্রমণ সারিয়ে তুলতে পারে। এবং ত্বকের র‌্যাশ দূর করতে পারে। ত্বকের প্রদাহ, চুলকানি ও ক্ষতের দাগে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। ভেজা ত্বকের আলোভেরা জেল লাগিয়ে ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে এভাবে দুই দিন ত্বকের যত্ন নিতে পারেন। এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের ময়লা, জীবাণু যেমন টেনে বের করে দেবে, তেমনই দাগছোপও দূর করবে।

দাগ দূর করার সঠিক উপায় প্রয়োগের জন্য ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর