মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাঠবাদামের সঙ্গে যেসব খাবারে মিলবে দ্বিগুণ শক্তি

প্রতিনিধির নাম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : October 20, 2024
কাঠবাদামের সঙ্গে যেসব খাবারে মিলবে দ্বিগুণ শক্তি

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাদাম খাওয়ার উপকারিতা ছোটবেলা থেকেই অনেকে শুনে আসছি। ভিন্ন রকমের বাদামের মধ্যে আমন্ড বা কাঠবাদামের গুণাগুণ দারুণ। হুটহাট ক্ষুধা পেলে অফিসে কাজের ফাঁকে কিংবা বিকেলের নাস্তায় খাওয়া যায় এমন একটি স্বাস্থ্যকর খাবার হলো আমন্ড। আমন্ডে রয়েছে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির উৎস হওয়ায় যে কেউ আমন্ড খেতে পারেন। সঠিক পরিমাণে এগুলো খেলে শক্তি পাওয়া যায়। অনেকের অজানা আমন্ড কিছু জিনিসের সঙ্গে মিশিয়ে খেলে, তা শরীরে শক্তি বাড়ায়।

জেনে নিন কী কী দিয়ে এই বাদাম খেলে মিলবে দ্বিগুণ উপকার—

আমন্ড ও দুধ: বাদাম ও দুধের মিশ্রণ খুবই ভালো এবং শরীরের জন্য টনিক হিসেবে কাজ করে। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায়, তাই এটি সব বয়সের নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। বাদামের দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকবে, স্মৃতিশক্তিও উন্নত হবে, আপনি পর্যাপ্ত শক্তি পাবেন তাই আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন না।

কাঠবাদাম স্মুদি: এছাড়াও আমন্ড যোগ করে পছন্দের স্মুদি তৈরি করতে পারেন। এর জন্য দুধ, কলা, প্রোটিন শেক উপকারী বীজ এবং আমন্ড মিশিয়ে নিতে পারেন। এতে শরীরে তাৎক্ষণিক শক্তি আসবে।

আমন্ড এবং ওটস: ওটসকে কার্বোহাইড্রেটের সেরা উৎস হিসাবে বিবেচনা করা হয়। ওটসে আমন্ড যোগ করে খুব ভালো কম্বিনেশন তৈরি করা যেতে পারে। আপনি এই খাবার থেকে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তিনটিই পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর