রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোগ নিরাময়ে কার্যকর কিছু ভেষজ ওষুধ

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার দেখা হয়েছে
আপডেট : August 4, 2024
রোগ নিরাময়ে কার্যকর কিছু ভেষজ ওষুধ
ফাইল ছবি

চিকিৎসায় গাছের লতা-পাতা, ছাল, শেঁকড় ইত্যাদি ব্যবহার করা হচ্ছে কয়েক হাজার বছর ধরে৷ অ্যালোপ্যাথির প্রসারের কারণে এ ধরনের চিকিৎসার কার্যকারিতা নিয়ে অনেকেই সন্দিহান৷ তবে কয়েকটি ভেষজ ওষুধের কার্যকারিতা তাদেরও অবাক করব

ভেষজ চিকিৎসা, অর্থাৎ গাছের বিভিন্ন অংশ থেকে তৈরি করা ওষুধ দিয়ে যে রোগ সারানো যায় তা অনেকেই বিশ্বাস করেন না৷ তবে বাস্তবতা হলো, গাছ-গাছালির ওষধি গুণ বিজ্ঞান-স্বীকৃত৷ তাই অ্যালোপ্যাথি চিকিৎসাতেও অনেক ক্ষেত্রে কোনো-না-কোনোভাবে গাছগাছালির ব্যবহার হচ্ছে৷ জানা গেছে, এক তৃতীয়াংশ আধুনিক ঔষধই হয় সরাসরি নয়তো পরোক্ষভাবে গাছ, অণুজীব এবং বিভিন্ন প্রাণী থেকে উদ্ভূত৷

গাছপালাকে কিভাবে এবং কতটা চিকিৎসার কাজে ব্যবহার করা যায় তা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন গবেষকরা৷ মাঝে মাঝেই বিস্ময়কর সব তথ্য বেরিয়ে আসছে তাদের গবেষণায়৷ সম্প্রতি সেরকমই এক তথ্য জানিয়েছেন স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা৷ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই গবেষণা প্রতিষ্ঠানটির গবেষকরা জানিয়েছেন, গালবুলিমিমা বেলগ্রাভেনা গাছের ছাল ডিপ্রেশন এবং উদ্বেগ কমানোর মহৌষধ৷ দীর্ঘদিন গবেষণা করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তারা৷

বিশ্বের সব দেশেই মন খারাপের রোগে ভুগছেন অসংখ্য মানুষ৷ তারা কি হাত বাড়ালেই পেয়ে যাবেন গালবুলিমিমা বেলগ্রাভেনা গাছের ছাল? না, এই গাছগুলো এত সহজলভ্য একেবারেই নয়৷ এখনো পর্যন্ত শুধু পাপুয়া নিউ গিনি এবং নর্দার্ন অস্ট্রেলিয়ার জঙ্গলেই দেখা গেছে তাদের৷

ব্যথা কমায় আফিম

ব্যথা কমানোয় আফিমের প্রয়োগ শুরু হয়েছিল চার হাজার বছরেরও বেশি আগে৷ পপি গাছে মরফিন এবং কোডেনের মতো ঔষধ তৈরির উপাদান রয়েছে৷

ভেলভেট বিনস থেকে পারকিনসন্সের ওষুধ

ভারত এবং চীনের আয়ুর্বেদী চিকিৎসকেরা এই গাছের রস কাঁপুনি রোগের চিকিৎসায় প্রয়োগ করছেন অন্তত তিন হাজার বছর ধরে৷ চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় ওই কাঁপুনি রোগই পারকিনসন্স রোগ৷ ভেলভেট বিন নামের এই বুনো ফলটিতে যে সত্যিই পারকিনসন্স রোগের ওষুধ লেভোডোপার উপাদান রয়েছে তা এখন গবেষণালব্ধ তথ্য৷

হৃদ রোগের চিকিৎসায় হথর্ন বা কাঁটাগাছ

সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে রক্তচাপ কমানোয় হথর্ন, অর্থাৎ এক ধরনের কাঁটা গাছের বিস্ময়কর কার্যকারিতার খবর৷ বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের গাছে রয়েছে বায়োফ্ল্যাভোনয়েডস এবং প্রোয়ান্থোসিনিডিনসের মতো উপাদান, যা হৃদরোগের চিকিৎসায় কাজে লাগে৷ হথর্নের এই গুণের কথা অবশ্য গ্রিক চিকিৎসক ডিয়োস্কোরিডস প্রথম শতাব্দিতে এবং চীনা চিকিৎসক ট্যাং-বেন-চাও সপ্তম শতাব্দিতেই জানতে পেরেছিলেন৷

ক্যান্সার চিকিৎসায় ইউ গাছের ছাল

ইউ গাছের বেশির ভাগ অংশই বিষাক্ত৷ ইউরোপের পুরানে বহু জায়গায় ঘুরেফিরে এসেছে এই গাছের কথা৷ শেক্সপিয়ারের অমর রচনা ম্যাকবেথেও থার্ড উইচও বলেছে, ‘‘স্লিপস অব ইউ সিলভার্ড ইন দ্য মুন’স এক্লিপস৷” তবে সব ধরনের ইউ গাছ থেকে ওষুধ হয় না৷ উত্তর অ্যামেরিকায় এক ধরনের ইউ গাছ পাওয়া যায়, প্যাসিফিক ইউ নামের সেই গাছেই শুধু  পাওয়া গেছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের উপাদান৷

ব্যথা নিরোধে উইলো গাছের ছাল

ক্রিকেট খেলার খোঁজ যারা রাখেন, তাদের অনেকেই হয়ত উইলো কাঠের গুণগান শুনেছেন৷ হ্যাঁ, উইলো কাঠ দিয়ে তৈরি হয় খুব ভালো মানের ক্রিকেট ব্যাট৷ ব্যথার ওষুধের উৎস অবশ্য অন্য এক ধরনের উইলো৷ চার হাজার বছর আগে মিশর এবং সুমেরু অঞ্চলে প্রথম দেখা যায় ব্যথা কমানোায় এই প্রজাতির উইলোর ছালের প্রয়োগ৷ গবেষণায় দেখা গেছে, এই ধরনের উইলোর ছালে রয়েছে সালিসিন নামের একটি উপাদান, যা এক সময় অ্যাসপিরিন তৈরিতে ভূমিকা রেখেছিল৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর