ত্বকের সুরক্ষা ও পিএইচের ভারসাম্য বজায় রাখতে গোলাপ জল ও শসার রস দুটিই বেশ ভালো কাজ করে। তবে কোনটি ত্বকের জন্য বেশি উপকারী হবে সেটি অনেকেই বুঝে উঠতে পারেন না।
এক্ষেত্রে রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে গোলাপ জল নাকি শসার রস বেশি কার্যকরী হবে তা নির্ভর করে আপনার ত্বকের ধরনের ওপর।
ত্বক যদি শুষ্ক ও খসখসে হয় তবে ত্বকের জন্য গোলাপ জল বেশ উপকারী। এটি ত্বকের ময়েশ্চারাইজার ও উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের বয়স ধরে রাখতেও ভালো কাজ করতে পারে এটি।
অন্যদিকে ত্বক যদি তৈলাক্ত হয় তবে গোলাপ জলের পরিবর্তে শসার রস ব্যবহার করা বেশি ভালো। এতে ত্বকের আদ্রতা যেমন বজায় থাকে তেমনি ত্বকের প্রদাহজনিত সমস্যাও কমে।
চোখের নিচে কালো দাগ, ওপেন পোরস বা লোমকূপ খুলে যাওয়ার সমস্যা থাকলে শসার রস ভালো কাজ করে। এছাড়া চোখের নিচে ফোলাভাব দূর করতেও শসার রস উপকারী।
তাই সমস্যা ও ত্বকের ধরন বুঝে শসার রস অথবা গোলাপ জল ব্যবহার করুন। দুটি উপাদানই প্রকৃতিক টোনার হিসেবে ত্বকের আর্দ্রতা ও পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে।