মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

জেনে নিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

প্রতিনিধির নাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : October 23, 2024
জেনে নিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

এখন শুধু গ্রিন টি নয়, ব্লু টি ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানোর আশায় কিংবা নিছক শখে চা খাওয়ার অভ্যাস বদলেছেন অনেকে। অপরাজিতা ফুল, নীল জবার মিশ্রণ দিয়েই তৈরি হয় এই ব্লু টি। হালকা টক স্বাদ ও নীল রঙের জন্য এই চায়ের স্বাদ অনেকেই পছন্দ করেন। এছাড়া এই চায়ের স্বাস্থ্যগুণও অনেক।

প্রতিদিন ব্লু টি শরীরের যেসব উপকার করে

১. বর্ষাকাল মানেই শরীরে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। ব্লু টি-তে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

২. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই চা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

৩. ব্লু টি-তে অ্যান্টিথ্রম্বোটিক গুণ রয়েছে, ফলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই চা। তাই এই চা নিয়মিত খেলে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের সমস্যা কমে। সব মিলিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও এই চা বেশ উপকারী।

৪. রোজকার ডায়েটে রাখলে এই চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। মানসিক চাপ, উদ্বেগ কমাতে ও অবসাদ কাটাতেও সাহায্য করে।

৫. ব্লু টি হজমে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার আগে এক কাপ ব্লু টি খেতে পারেন। এতে বিপাকহার বাড়ে। বমি ভাব কাটানোর কাজেও আসে ব্লু টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর