মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিদিন ঘুমানোর আগে এক কোয়া রসুন খাওয়ার উপকারিতা জানুন

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : October 25, 2024
প্রতিদিন ঘুমানোর আগে এক কোয়া রসুন খাওয়ার উপকারিতা জানুন

খাবারের স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। অন্যদিকে এতে পুষ্টি উপাদানও অনেক। তাই স্বাদের সঙ্গে সঙ্গে সুস্থতাও নিশ্চিত করে। প্রতিদিন এক কোয়া রসুন যদি কেউ নিয়মিত খেতে পারেন, তাহলে নানা রোগ থেকে মুক্তি মিলতে পারে।

জেনে নিন রসুন খেলে কী কী উপকারিতা পেতে পারেন-

ফ্রি র‍্যাডিক্যাল ধ্বংস করে:

রসুনে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তে জমা হওয়া ফ্রি র‍্যাডিক্যাল ধ্বংস করে দেয়। ফ্রি র‍্যাডিক্যাল শরীরের পক্ষে মারাত্মক। ফ্রি র‍্যাডিক্যাল DNA ও কোষের মেমব্রেন নষ্ট করে দেয়। আর দূষিত রক্ত ডেকে আনে একরাশ রোগ।

কোলেস্টেরল কমিয়ে দেয়:

রসুন কোলেস্টেরল কমিয় দেয়। একটি সমীক্ষায় দেখা গেছে, কোলেস্টেরলের মাত্রা ৯ থেকে ১২ শতাংশ কমিয়ে দেয় রসুন। রসুন ছত্রাকজনিত সংক্রমণ রুখে দেয়। কারণ রসুনে থাকা অ্যালিসিন ছত্রাকজনিত সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমিয়ে দেয়।

গাঁটে ব্যথা বা আর্থ্রাইটিস থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায় রসুন খেলে।

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন:

কোনো অসুখ হলে চিকিৎ‌সকরা নানা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। চিকিৎ‍‌সাবিজ্ঞানীরাই বলছেন, বাজার চলতি অ্যান্টিবায়োটিকগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক। কারণ রাসায়নিক অ্যান্টিবায়োটিক ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে। সেখানে রসুন হচ্ছে অন্যতম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক।

শুধুই ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিকেশ করে। উপকারীগুলোর কোনো ক্ষতি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর