মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুলের কারণেই কী মুখে ব্রণ হয়

প্রতিনিধির নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : October 28, 2024
চুলের কারণেই কী মুখে ব্রণ হয়

ব্রণের সমস্যায় অনেকেই সারা বছরই ভোগেন। ব্রণ মুক্ত ত্বক পাওয়ার জন্যে নিয়মিত নানা উপায়ে ত্বকের পরিচর্যা করার পরও স্কিনের অবস্থা যেন তেমনই রয়ে যায়! ডে ও নাইট স্কিন কেয়ারে রুটিন মাফিক মুখ পরিষ্কার করলেও যখন কোনো উপকার হয় না, এমন অবস্থায় কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এমনটা হচ্ছে? কপালে, গালে ছোট ছোট ফুসকুড়ি সারতেই চায় না? এর কারণ আপনার চুল নয় তো?

মাথার ত্বকে খুশকি হলে, অথবা চুলে বেশিমাত্রায় রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করলে তার থেকেও মুখে ব্রণ, র‌্যাশের সমস্যা হতে পারে। কীভাবে খেয়াল রাখবেন? চুলে লেগে থাকা ধুলোময়লা কিন্তু মুখে ব্রণের কারণ হতে পারে। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করা খুব জরুরি।

কপালে বা পিঠে খুশকিজনিত ব্রণ কিন্তু সাধারণ ব্রণের চেয়ে আলাদা। সাধারণত চুলের ফলিকল বা মাথার ত্বক থেকে এই ধরনের সংক্রমণ শুরু হয়। মাথায় খুশকির সমস্যা বাড়লে তার থেকে ত্বকে ছত্রাকের সংক্রমণও হয় অনেক সময়ে। আর সেই থেকেই ব্রণ, ফুস্কুড়ির সমস্যা বেড়ে যায়।

ব্লো ড্রাই করলে চুল সুন্দর দেখায় ঠিকই, কিন্তু প্রতিদিন করলে তা ব্রণের কারণ হয়েও উঠতে পারে। বেশি ব্লো ড্রাই করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তার থেকে মাথার ত্বকেও ব্রণ হতে পারে।

চুলে বেশি পরিমাণে রাসায়নিক দেওয়া হেয়ার জেল বা ক্রিম লাগালে তার থেকেও মুখে ব্রণের সমস্যা হতে পারে। তাই বাইরে থেকে কেনা রাসায়নিক দেওয়া জেল ব্যবহারের সময়ে সতর্ক থাকুন। তার চেয়ে কলা ও মধুর প্যাক অথবা ডিম ও অলিভ তেলের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে দারুণ ভাবে কাজ করে নারকেল তেল। সঙ্গে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল বিভিন্ন যৌগে ভরপুর অ্যালোভেরা, মাথার ত্বকে সংক্রমণ রোধ করতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর