মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অতিরিক্ত চুল পড়ছে, ভিটামিন ডি’র অভাবে নয় তো?

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : October 31, 2024
অতিরিক্ত চুল পড়ছে, ভিটামিন ডি’র অভাবে নয় তো?

ভিটামিন ডি সানসাইন ভিটামিন নামেও পরিচিত। শরীর সূর্যালোকের সংস্পর্শে এলেই শরীরে ভিটামিন ডি’র যোগান মেলে। যদিও কিছু খাবার থেকে এটি পাওয়া যায়, তবে এই ভিটামিনের প্রধান উৎস হলো সূর্য।

যারা সকালের সূর্য গায়ে লাগান না তাদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা দেয়। জানলে অবাক হবেন, এই ভিটামিনের অভাবে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে অন্যতম হলো জয়েন্টে প্রদাহ। এছাড়া আরও যেসব রোগে ভুগতে পারেন এই ভিটামিনের ঘাটতিতে-

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

এনসিবিআইয়ের তথ্যমতে, ভিটামিন ডি’র সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত। এই ভিটামিনের ঘাটতি হলে প্রায়ই রোগে ভুগতে হতে পারে। যেহেতু ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই এর ঘাটতিতে শরীরের রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

চুল পড়ে

অত্যধিক চুল পড়া ও চুল লম্বা না হওয়ার কারণ হতে পারে ভিটামিন ডি’র ঘাটতি। কম ভিটামিন ডি চুলে ক্ষতিকর প্রভাব ফেলে। যদি দেখেন অত্যধিক চুল পড়ার সমস্যায় ভুগছেন তাহলে সঠিক নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ অনুসারে।

মানসিক স্বাস্থ্য খারাপ হয়

ওয়েবএমডি’র তথ্যমতে, বিষণ্নতা হলো ভিটামিন ডি ঘাটতির আরেকটি লক্ষণ। এক্ষেত্রে ক্রমাগত ক্লান্তি মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে।

ক্লান্তিতে ভোগান্তি

আপনি যদি কোনো কারণ ছাড়াই সব সময় ক্লান্ত বোধ করেন তাহলে আপনার ভিটামিন ডি পরীক্ষা করাতে হবে। ভিটামিন ডি’র অভাবে শক্তির স্তরের পাশাপাশি নতুন কাজের প্রতি আপনার মেজাজকেও প্রভাবিত করতে পারে।

ত্বকের ক্ষতি হয়

যাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নেই, তাদের ত্বকে ফুসকুড়ি ও ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া ত্বকের বয়সও খুব দ্রুত বেড়ে যায়।

শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে কী করবেন?

ভিটামিন ডি’র ঘাটতি মেটাতে হলে মাশরুম, ডিম, কমলার রস, পনির, চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, টুনা ও ম্যাকেরেল গ্রহণ করুন। এছাড়া দুগ্ধজাত খাবার যেমন দই, দুধ, সিরিয়াল, সয়া জুস ইত্যাদি খান। চাইলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর